• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
খুলনায় এক যুবককে কুপিয়ে ও গলাকেটে হত্যা চাঁদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তাফহিমের, যাওয়া হলো না ইতালি ধামরাইয়ে চুরির অপবাদে শংকর মণ্ডলকে পিটিয়ে হত্যার অভিযোগ পিরোজপুরে ঘর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে ছেলে ফেসবুকে শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে পদ হারালেন ছাত্রদলের ২ নেতা লোডশেডিং নিয়ে ভিডিও বার্তা দিয়ে চাকরি হারালেন পল্লী বিদ্যুতের কর্মী লোডশেডিংয়ের জন্য দেশবাসীর কাছে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ ঝালকাঠিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫ নেতা গ্রেফতার রাজধানী থেকে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন গ্রেপ্তার

বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন দপদপিয়া ব্রিজে সড়ক দুর্ঘটনায় তিন শিক্ষার্থী আহত

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

‎বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন দপদপিয়া ব্রিজে ফের সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে এতে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী আহত হয়েছে। আহত তিন শিক্ষার্থীকে শেরে বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) রাত ৮:৩০ মিনিটের দিকে দপদপিয়া ব্রিজের মাঝখানে ট্রাক ওভারটেকিংয়ের সময়  আলফা ও হলুদ অটোর সাথে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে।

এই ঘটনায় ট্রাকচালকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়েছে শিক্ষার্থীরা।

‎আহত শিক্ষার্থীরা হলেন অর্থনীতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মোহাম্মদ রাফি, অর্থনীতি বিভাগের একই শিক্ষাবর্ষের এশা ও বাংলা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুমা। মাসুমা মাথায় আঘাত পেয়েছেন সিটিস্ক্যান করতে তবে তিনি আশঙ্কা মুক্ত। বাকি দুজনের প্রাথিক চিকিৎসা দেয়া হয়েছে।

‎প্রত্যাক্ষদর্শীরা জানান, ট্রাক ব্রিজে অভারটেকিং করার সময় রাস্তা ব্লক হয়ে যায় এসময় বিশ্ববিদ্যালয়গামী হলুদ অটো তার সামনে থাকা আলফার সাথে ধাক্কা দেয়ায় দুর্ঘটনা ঘটে।

‎ট্রাকচালক মো. শামীম হোসেন বলেন, আমার ট্রাকের সাথে কোনো ধাক্কা লাগেনি আমার সামনে আরও একটি ট্রাক ছিলো তার সামনে একটি অটো ও আলফার সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কিন্তু কয়েকজন আমাকে ধরে নিয়ে এসেছে। আমি অপরাধী হলে আইনানুযায়ী যে বিচার করা হবে আমি তা মেনে নিবো।

শেরে বাংলা মেডিকেলে উপস্থিত সহকারী প্রক্টর ড. গাজী মো. সাখাওয়াত হোসেন বলেন, আমাদের তিনজন শিক্ষার্থী আহত হয়েছে তাদের প্রাথমিক চিকিৎসা চলমান। উপাচার্য স্যারসহ আমাদের সহকারী প্রক্টররা উপস্থিত আছি মেডিকেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...