• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম
পটুয়াখালীতে নিখোঁজের দুদিন পর পানখেতে মিলল স্কুলছাত্রীর মরদেহ নজরুলের কবিতা আমাদের চেতনাকে জাগ্রত করে: জহির উদ্দিন স্বপন গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার: জহির উদ্দিন স্বপন জামায়াত নেতা মেজর আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত স্বামীর পরকীয়া সম্পর্কে বাধা দেওয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব ছাত্রদলের আংশিক কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪ শ্রমিক আন্দোলনে নিহত গাইবান্ধার পোশাক শ্রমিক তৌফিকের পরিবারের পাশে প্রধানমন্ত্রী চরমোনাই মাদ্রাসার বাৎসরিক মাহফিল উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত

খুলনায় এক যুবককে কুপিয়ে ও গলাকেটে হত্যা

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...
খুলনার রূপসায় জয় ঢালি (৩০) নামের এক যুবককে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৫ আগস্ট) উপজেলার আইচগাতী ইউনিয়নের দুর্জনি মহল শহীদের মোড় এলাকায় রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জয় ঢালিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। হামলায় তার শরীরের বিভিন্ন স্থানে একাধিক জখম হয়। গলা ও পায়ে একাধিক কোপের চিহ্ন রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
গুরুতর আহত অবস্থায় জয়কে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলে স্থানীয়দের মধ্যে উত্তেজনাও দেখা দেয়।
রূপসা থানার ওসি আবদুর রাজ্জাক মীর জানান, নিহত জয় ঢালির শরীরের বিভিন্ন স্থানে বিশেষ করে গলা ও পায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...