• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম
খুলনায় এক যুবককে কুপিয়ে ও গলাকেটে হত্যা চাঁদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তাফহিমের, যাওয়া হলো না ইতালি ধামরাইয়ে চুরির অপবাদে শংকর মণ্ডলকে পিটিয়ে হত্যার অভিযোগ পিরোজপুরে ঘর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে ছেলে ফেসবুকে শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে পদ হারালেন ছাত্রদলের ২ নেতা লোডশেডিং নিয়ে ভিডিও বার্তা দিয়ে চাকরি হারালেন পল্লী বিদ্যুতের কর্মী লোডশেডিংয়ের জন্য দেশবাসীর কাছে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ ঝালকাঠিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫ নেতা গ্রেফতার রাজধানী থেকে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন গ্রেপ্তার

ঝালকাঠিতে জন্মাষ্টমীর প্রস্ততি সভায় সাংবাদিক অলোক সাহা’র উপর হামলার অভিযোগ

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে প্রস্ততি সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক অলোক সাহা’র উপর হামলার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে শহরের আখড়াবাড়ি মন্দিরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে প্রস্ততিসভা চলাকালে সাংবাদিক অলোক সাহা’র উপর অতর্কিত হামলা চালানো হয়।

এ বিষয়ে অলোক সাহা বলেন, আমার সঞ্চালনার দায়িত্ব ছিল, এসময় চন্দন পোদ্দার ও বিষ্ণু চন্দ্র ধর এসে কিছু না বলেই আমার উপর অতর্কিত হামলা চালান।

ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদার বলেন, এর আগেও জেলা প্রশাসনের কর্মকর্তা ও আমাদের সামনে তারা অলোককে হুমকি দিয়েছিলেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার উপর হামলা চালানো হয়েছে। আমরা জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।

তবে হামলার অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাংক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রযোজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...