• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম
লালপুরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতা নবাবের মৃত্যু দশমিনায় রান্নাঘর থেকে ছড়িয়ে পড়া আগুনে ভস্মীভূত তিন সহোদরের বসতঘর পটুয়াখালীতে ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, বাধা এখন ৫০ লাখ টাকা ঝালকাঠিতে যুবককে তুলেনিয়ে হত্যা, চার দিন পর প্রধান আসামি গ্রেফতার ৫৪ বছর বয়সে এইচএসসি পাস, জিপিএ ৪.৬৩ পেয়ে মজনু কাইয়াঁর অনন্য দৃষ্টান্ত স্থাপন সাতক্ষীরায় গভীর রাতে পাটের গুদামে আগুন, ১৩০০ মণ পাট পুড়ে ছাই পটুয়াখালীতে ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা রাজধানীর ধানমন্ডিতে একটি আবাসিক ভবনে আগুন জেল হত্যা দিবস আজ

লালপুরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

নাটোরের লালপুরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শান্ত কুমার (২৫) ওরফে মো. আবু মুসা নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেল আনুমানিক ৫টা ২০ মিনিটে উপজেলার চংধুপইল ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের বাউড়া রেলওয়ে ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

শান্ত কুমার বাঁশবাড়িয়া গুচ্ছগ্রামের বাসিন্দা সবুজ কুমারের ছেলে। তিনি সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করে মো. আবু মুসা নাম ধারণ করেছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ঈশ্বরদী রেলওয়ে থানা সূত্রে জানা যায়, গতকাল বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তনগর বনলতা এক্সপ্রেস ট্রেনটি বাউড়া রেলওয়ে ব্রিজসংলগ্ন এলাকায় পৌঁছালে শান্ত কুমার রেললাইনের ওপর ঝাঁপ দেন। এতে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কিশোর কুমার ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ঈশ্বরদী রেলওয়ে থানায় দেয়।

এ বিষয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়সাল বিন আহসান জানান, ওই যুবক স্বেচ্ছায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় ঈশ্বরদী রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...