• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
ইসকনের কার্যক্রম নিষিদ্ধ ও নীলাচল মন্দির বন্ধের দাবিতে চাঁদপুরে মানববন্ধন বরিশালে নিস্পত্তিকৃত মাদক মামলার আলামত পুড়িয়ে ধ্বংস অবশেষে গুড়িয়ে দেয়া হলো বসত ঘড়ের মাঝের সেই দুটি কবর শ্রমিক বিক্ষোভের প্রভাবে শেয়ারবাজারে বড় দরপতন, কমেছে লেনদেন এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ ছাত্রীনিবাস থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বালুর নিচে পাওয়া গেলো লুঙ্গি প্যাঁচানো জীবিত নবজাতক উদ্ধার সরকারকে শায়েস্তা করতে জনগণকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের হাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ পাবেন অভ্যুত্থানে নিহতদের স্বজনেরা লালপুরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু

ছাত্রীনিবাস থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ডিগ্রি বটতলা-সংলগ্ন একটি ছাত্রীনিবাসের কক্ষ থেকে সাইদা আক্তার রিলা (১৮) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ২টার দিকে শহরের চাঁদের আলো ম্যাচ নামের ছাত্রীনিবাসের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাইদা আক্তার রিলা পাবনার সাঁথিয়া উপজেলার দক্ষিণ বোয়ালমারী এলাকার সাইফুল ইসলামের মেয়ে। তিনি পাবনা শহীদ সরকারি বুলবুল কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সঞ্জয় সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ছাত্রীনিবাস থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...