• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ইসকনের কার্যক্রম নিষিদ্ধ ও নীলাচল মন্দির বন্ধের দাবিতে চাঁদপুরে মানববন্ধন বরিশালে নিস্পত্তিকৃত মাদক মামলার আলামত পুড়িয়ে ধ্বংস অবশেষে গুড়িয়ে দেয়া হলো বসত ঘড়ের মাঝের সেই দুটি কবর শ্রমিক বিক্ষোভের প্রভাবে শেয়ারবাজারে বড় দরপতন, কমেছে লেনদেন এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ ছাত্রীনিবাস থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বালুর নিচে পাওয়া গেলো লুঙ্গি প্যাঁচানো জীবিত নবজাতক উদ্ধার সরকারকে শায়েস্তা করতে জনগণকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের হাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ পাবেন অভ্যুত্থানে নিহতদের স্বজনেরা লালপুরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু

বালুর নিচে পাওয়া গেলো লুঙ্গি প্যাঁচানো জীবিত নবজাতক উদ্ধার

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বালুর নিচে পুঁতে রাখা অবস্থায় জীবিত এক নবজাতককে উদ্ধার করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে উপজেলার জালমাছমারী মিয়াপাড়া গ্রামের একটি বাগানের পাশের বালুর স্তূপ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

​স্থানীয় সূত্রে জানা যায়,মঙ্গলবার (৩, নভেম্বর ) সকালে দুই শিশু রাস্তার পাশে খেলাধুলা করার সময় বালুর মধ্যে সন্দেহজনক কিছু দেখতে পায়। এ সময় পথচারী মো. ইব্রাহিম আলী বিষয়টি টের পেয়ে এগিয়ে যান এবং বালু সরিয়ে লুঙ্গি দিয়ে মোড়ানো অবস্থায় নবজাতকটিকে দেখতে পান। এ সময় শিশুটির কান্নার আওয়াজও শোনা যায়। পরে তিনি স্থানীয় বাসিন্দা মো. গোলাপ হোসেনকে বিষয়টি জানান। তাদের সম্মিলিত প্রচেষ্টায় বালুর নিচ থেকে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

​উদ্ধারের পরপরই নবজাতকটিকে দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে জানান, শিশুটি সম্পূর্ণ সুস্থ ও শঙ্কামুক্ত রয়েছে। বর্তমানে শিশুটি স্থানীয় উদ্ধারকারী মো. গোলাপ হোসেনের হেফাজতে রয়েছে।

​এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ  (ওসি) মরিউর রহমান জানান, সদ্যভূমিষ্ঠ এই শিশুটিকে কে বা কারা কী উদ্দেশ্যে বালুর নিচে চাপা দিয়ে রেখেছিল, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

​অন্যদিকে, শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান, জালমাছমারী এলাকা থেকে নবজাতক উদ্ধারের বিষয়টি তিনি অবগত হয়েছেন এবং প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া ও সামাজিক নিয়ম মেনে শিশুটির পরবর্তী বিষয়ে উপযুক্ত সিদ্ধান্ত নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...