সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বরিশাল নগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের পরপরই অভিযান চালিয়ে দলটির সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে নগরীর সিএন্ডবি রোড এলাকায় সাবেক ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিল বের করেন।
মিছিল শেষ হওয়ার পরে কোতোয়ালি মডেল থানা পুলিশের একাধিক দল নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম।
তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করতে কার্যক্রম নিষিদ্ধ দলের নেতাকর্মীরা গুপ্ত মিছিল করছে। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বাকি জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।গ্রেপ্তাররা হলেন– নগরীর ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান মুন্না, ২৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সহসম্পাদক সোলায়মান হিরো, মহানগর ছাত্রলীগের সদস্য নাহিদ হাসান রিফাত, যোবায়ের, খালিদ খান, সুজন ও ১৯ নম্বর ওয়ার্ডের মজিবর রহমান বাচ্চু।
কোতোয়ালি মডেল থানার ওসি বলেন, গ্রেপ্তার সবাই সাবেক আওয়ামী লীগের সক্রিয় নেতাকর্মী। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি মিছিলে অংশ নেওয়া অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ রকম আরো সংবাদ...