• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
খুলনায় এক যুবককে কুপিয়ে ও গলাকেটে হত্যা চাঁদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তাফহিমের, যাওয়া হলো না ইতালি ধামরাইয়ে চুরির অপবাদে শংকর মণ্ডলকে পিটিয়ে হত্যার অভিযোগ পিরোজপুরে ঘর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে ছেলে ফেসবুকে শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে পদ হারালেন ছাত্রদলের ২ নেতা লোডশেডিং নিয়ে ভিডিও বার্তা দিয়ে চাকরি হারালেন পল্লী বিদ্যুতের কর্মী লোডশেডিংয়ের জন্য দেশবাসীর কাছে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ ঝালকাঠিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫ নেতা গ্রেফতার রাজধানী থেকে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন গ্রেপ্তার

চাঁদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তাফহিমের, যাওয়া হলো না ইতালি

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

চাঁদপুরের কচুয়া উপজেলার চৌমুহনী আমতলা এলাকায় শুক্রবার সন্ধ্যায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. তাফহিমুল ইসলাম (২০) নামে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। ভিসা পেয়েও ইতালি যাওয়ার স্বপ্ন পূরণ হলো না তার। শনিবার তার ইতালি যাওয়ার ফ্লাইট ছিল। নিহত তাফহিমুল ইসলাম কচুয়ার উজানী গ্রামের জাকির হোসেনের পুত্র। সে তার নানা বাড়ি মনপুরা গ্রামের হানিফ মাস্টারের বাড়িতে থাকত।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে তাফহিমুল ইসলাম বন্ধুদের সঙ্গে দুইটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। এসময় চৌমুহনী আমতলা এলাকায় আকস্মিকভাবে পরস্পর দুটি মটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়ে তাফহিমুল ইসলাম গুরুতর আহত হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায় সে। এই ঘটনায় মটরসাইকেল আরহী মেহেদী হাসান গুরুতর আহত হয়েছে।

কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...