• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
খুলনায় এক যুবককে কুপিয়ে ও গলাকেটে হত্যা চাঁদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তাফহিমের, যাওয়া হলো না ইতালি ধামরাইয়ে চুরির অপবাদে শংকর মণ্ডলকে পিটিয়ে হত্যার অভিযোগ পিরোজপুরে ঘর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে ছেলে ফেসবুকে শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে পদ হারালেন ছাত্রদলের ২ নেতা লোডশেডিং নিয়ে ভিডিও বার্তা দিয়ে চাকরি হারালেন পল্লী বিদ্যুতের কর্মী লোডশেডিংয়ের জন্য দেশবাসীর কাছে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ ঝালকাঠিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫ নেতা গ্রেফতার রাজধানী থেকে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন গ্রেপ্তার

বরিশালে খেলার সময় ফুটবলের আঘাতে গোলরক্ষকের মৃত্যু

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বরিশালের আগৈলঝাড়ায় খেলার সময় ফুটবলের আঘাতে গোলকিপার মো. আবু সাঈদ নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমির মাঠে ফুটবল খেলার সময় এ ঘটনা ঘটে।

মো. আবু সাঈদ উপজেলার আল জামিয়াতুন নাফিছিয়া আল-ইসলামিয়া (মার্কাজ) মাদ্রাসার কাফিয়া (৯ম শ্রেণি) বিভাগের ছাত্র ছিল। সে পটুয়াখালীর রাঙ্গাবালী জাকির মৃধার ছেলে।

মাদ্রাসার মুহতামিম মাওলানা রফিকুল ইসলাম বলেন, আবু সাঈদ আমাদের মাদ্রাসায় পড়াশোনা করত ও পশ্চিম বাকাল গ্রামের একটি জামে মসজিদের ইমাম হিসাবে চাকরি করত। শুক্রবার মাদ্রাসার সাপ্তাহিক ছুটি থাকার সুযোগে আবু সাঈদ উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমির মাঠে ফুটবল খেলার সময় একটি দলের গোলকিপার ছিল। খেলার সময় একটি বল ধরার সময়  আঘাতপ্রাপ্ত হয়ে সে (গোলকিপার সাঈদ) অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক অন্য খেলোয়াড়রা গুরুতর অসুস্থ অবস্থায় আবু সাঈদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

মাদ্রাসার মুহতামিম আরও জানান, আবু সাইদের মামা হাসপাতালে এসেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। বিনা ময়নাতদন্তে মরদেহ নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে।

আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...