• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
খুলনায় এক যুবককে কুপিয়ে ও গলাকেটে হত্যা চাঁদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তাফহিমের, যাওয়া হলো না ইতালি ধামরাইয়ে চুরির অপবাদে শংকর মণ্ডলকে পিটিয়ে হত্যার অভিযোগ পিরোজপুরে ঘর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে ছেলে ফেসবুকে শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে পদ হারালেন ছাত্রদলের ২ নেতা লোডশেডিং নিয়ে ভিডিও বার্তা দিয়ে চাকরি হারালেন পল্লী বিদ্যুতের কর্মী লোডশেডিংয়ের জন্য দেশবাসীর কাছে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ ঝালকাঠিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫ নেতা গ্রেফতার রাজধানী থেকে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন গ্রেপ্তার

ধামরাইয়ে চুরির অপবাদে শংকর মণ্ডলকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ঢাকার ধামরাইয়ে রাইস মিলের মোটরের যন্ত্রাংশ চুরির অভিযোগে শঙ্কর মণ্ডল (যুবক) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, গত ৮ আগস্ট বাড়ি থেকে ডেকে নিয়ে রাইস মিলের ভেতরে তাকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় সাত দিন পর শনিবার সকালে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পরিবারের অভিযোগ, রাইস মিলের মোটরের যন্ত্রাংশ চুরির ঘটনায় শঙ্করকে সন্দেহ করেন মিল মালিক ওয়াজেদ হাজী। পরে তাকে বাড়ি থেকে ডেকে মিলের ভেতরে নেওয়া হয়। এ সময় শঙ্করের বাবাসহ স্থানীয় এক ব্যক্তিকে বাইরে পাঠিয়ে ভেতরে তাকে মারধর করা হয় বলে অভিযোগ পরিবারের।

মারধরের পর গুরুতর আহত শঙ্করকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। তবে অর্থসংকটের কারণে পরিবার তাকে ঢাকায় নিতে পারেনি। পরে নিজ বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন তিনি। শনিবার সকালে অবস্থার অবনতি হয়ে তার মৃত্যু হয়।

নিহত শঙ্কর মণ্ডল ধামরাই উপজেলার পশ্চিম কায়েতপাড়া এলাকার বদন চন্দ্র মণ্ডলের ছেলে।

এ বিষয়ে ধামরাই থানা পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...