• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম
এবার খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপন সরকার ফ্যাসিস্ট আওয়ামী লীগকে কাজ করার সুযোগ দিচ্ছে, অভিযোগ নাহিদের পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, ৪ নারী আটক রাজধানীর নতুন বাজারে যাত্রীবাহী বাসে আগুন পাখি শিকারে বাধা দেওয়ায় এয়ারগান দিয়ে যুবককে গুলি নববধূর রহস্যজনক মৃত্যু, শ্বশুর-শাশুড়ি ও ননদের বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে মাটিকাটা কাটি নিয়ে বাকবিতন্ডা, বড় ছেলের হামলার শিকার মা-বাবা ও ছোট দুই ভাই বরিশালসহ ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস শরীয়তপুরে কলেজের কনসার্টে ‘নৌকা’ ও ‘জয় বাংলা’ স্লোগান চুরির অভিযোগ তুলে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধাকে গাছের সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ

সরকার ফ্যাসিস্ট আওয়ামী লীগকে কাজ করার সুযোগ দিচ্ছে, অভিযোগ নাহিদের

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তবে সরকার নানাভাবে আওয়ামী লীগকে কার্যক্রম পরিচালনার সুযোগ করে দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ‘গত আট মাসে সরকার বিচারের ব্যাপারে আপস করেছে। বিভিন্ন জায়গায় মামলা-বাণিজ্যের মাধ্যমে আওয়ামী লীগ ও সাধারণ মানুষকে নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। নির্বাচনে আওয়ামী লীগের ভোটব্যাংক নিয়েছে। বিএনপির অনেক নেতাকে বলতে শুনেছি, আওয়ামী লীগের মামলা তারা তুলে নেবেন। মঞ্চে জয় বাংলা স্লোগান হয়েছে। ডিসেম্বর মাসে আমরা মাঠে থাকব, জনগণ মাঠে থাকবে।’

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় জয়পুরহাট শহরের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে এনসিপির সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম আরও বলেন, ‘নির্বাচনে বিএনপি ৭০ শতাংশ মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে। কিন্তু গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি। হয়নি বলেই আমাদের মাঠে নামতে হচ্ছে, কাজ করতে হচ্ছে। এ জন্য এককভাবে বিএনপি দায়ী। অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কার্যক্রমেও বাধা সৃষ্টি করেছে বিএনপি। নির্বাচিত হয়ে আসার পরও তারা পুরোনো স্বৈরতান্ত্রিক কায়দায় দেশ পরিচালনা করছে।’

জেলা এনসিপির আহ্বায়ক নুরুল ইসলাম রঞ্জুর সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন ও সহসাংগঠনিক সম্পাদক সাকিব মাহাদী।

এ সময় দলের চার জেলার বিভিন্ন ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে সার্বিক সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা, আসন্ন স্থানীয় নির্বাচন সামনে রেখে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও পরিকল্পনা প্রণয়ন নিয়ে আলোচনা করেন নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...