• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
খুলনায় এক যুবককে কুপিয়ে ও গলাকেটে হত্যা চাঁদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তাফহিমের, যাওয়া হলো না ইতালি ধামরাইয়ে চুরির অপবাদে শংকর মণ্ডলকে পিটিয়ে হত্যার অভিযোগ পিরোজপুরে ঘর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে ছেলে ফেসবুকে শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে পদ হারালেন ছাত্রদলের ২ নেতা লোডশেডিং নিয়ে ভিডিও বার্তা দিয়ে চাকরি হারালেন পল্লী বিদ্যুতের কর্মী লোডশেডিংয়ের জন্য দেশবাসীর কাছে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ ঝালকাঠিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫ নেতা গ্রেফতার রাজধানী থেকে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন গ্রেপ্তার

পিরোজপুরে ঘর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে ছেলে

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

পিরোজপুরের মঠবাড়িয়ায় টিকিকাটা ইউনিয়নের পাঁচশতকুরা গ্রামে নিজ বসতবাড়ি থেকে পুলিন মিস্ত্রি (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে পবিত্র মিস্ত্রিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) সকালে প্রতিবেশীরা পুলিন মিস্ত্রির ঘরে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান। একই ঘরে তার ছেলে পবিত্র মিস্ত্রিকে অসুস্থ অবস্থায় পাওয়া যায়। স্থানীয়রা পবিত্রকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং মরদেহের বিষয়টি পুলিশকে জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিন মিস্ত্রির স্ত্রী মারা যাওয়ার পর তিনি পুনরায় বিয়ে করতে চেয়েছিলেন। এ বিষয় নিয়ে ছেলে পবিত্র মিস্ত্রির সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল বলে এলাকাবাসী দাবি করেছেন।

অপরদিকে পবিত্র মিস্ত্রি দাবি করেছেন, অজ্ঞাত ব্যক্তিরা ঘরে ঢুকে চেতনানাশক স্প্রে করে তাকে অচেতন করে এবং তার বাবাকে হত্যা করে।

মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) শেখ হেলাল উদ্দিন জানান, পবিত্র মিস্ত্রির দেওয়া তথ্যের সত্যতা যাচাই করা হচ্ছে। প্রাথমিক তদন্তে নিহতের দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে পিতা-পুত্রের বিরোধের তথ্য পাওয়া গেছে। তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ এবং কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যাবে।

মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ চক্রবর্তী ও থানার তদন্ত কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছাড়পত্র পাওয়ার পর পবিত্র মিস্ত্রিকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...