• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
শরীয়তপুরে শিশুর গলাকাটা লাশ উদ্ধার আখতারুজ্জামান জামায়াতের নেতা না, সিম্পল সদস্য: এটিএম আজহার নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে থানায় দেখতে গিয়ে আ.লীগ নেতা বাবাও গ্রেপ্তার অনলাইনের আওতায় আনা হচ্ছে বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা গৌরনদীতে সুরম্য আল আকসা জামে মসজিদের উদ্বোধণ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১ চায়ের দাম বাড়ানো নিয়ে বিবাদ, মারামারি ঠেকাতে গিয়ে নিহত কলেজছাত্র ট্রাম্পের সঙ্গে নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী পটুয়াখালীর অপহৃত ১২ বছরের কিশোরী কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেফতার-১

ফেসবুকে ইসলাম নিয়ে কটূক্তির অভিযোগ, যুবক গ্রেপ্তার

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

মানিকগঞ্জের ঘিওরে ফেসবুকে ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তি এবং ব্যঙ্গাত্মক ছবি প্রকাশের অভিযোগে বাসুদেব রাজবংশী (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১২টার দিকে তাঁকে ঘিওর আমলি আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর বাসুদেবের ফেসবুক পেজে ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে আপত্তিকর মন্তব্য এবং ব্যঙ্গাত্মক ছবি প্রকাশের অভিযোগ ওঠে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। গতকাল বৃহস্পতিবার রাতে স্থানীয়রা বাসুদেবকে আটক করে পুলিশে খবর দেন। পরে ঘিওর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে হেফাজতে নেয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। ঘিওর থানার উপপরিদর্শক মো. মিজানুর রহমান গতকাল সাইবার সুরক্ষা আইনে মামলাটি দায়ের করেন।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, ‘মামলা হয়েছে এবং প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।’

এ ঘটনাকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্থানীয়দের আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনগত প্রক্রিয়ার ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...