• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
শরীয়তপুরে শিশুর গলাকাটা লাশ উদ্ধার আখতারুজ্জামান জামায়াতের নেতা না, সিম্পল সদস্য: এটিএম আজহার নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে থানায় দেখতে গিয়ে আ.লীগ নেতা বাবাও গ্রেপ্তার অনলাইনের আওতায় আনা হচ্ছে বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা গৌরনদীতে সুরম্য আল আকসা জামে মসজিদের উদ্বোধণ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১ চায়ের দাম বাড়ানো নিয়ে বিবাদ, মারামারি ঠেকাতে গিয়ে নিহত কলেজছাত্র ট্রাম্পের সঙ্গে নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী পটুয়াখালীর অপহৃত ১২ বছরের কিশোরী কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেফতার-১

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে থানায় দেখতে গিয়ে আ.লীগ নেতা বাবাও গ্রেপ্তার

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় গ্রেপ্তার হওয়া ছেলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে থানায় দেখতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন তার বাবা আব্দুল মান্নান (৫৮)। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় বাবা-ছেলেকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শনিবার (৩ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন।

এর আগে শুক্রবার দুপুরে বাবা আব্দুল মান্নান ও ছেলে সাব্বির আহমদকে (২১) নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গ্রেপ্তারকৃত সাব্বির উপজেলার চাষিরহাট ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তার বাবা আব্দুল মান্নান চাষিরহাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

স্থানীয়রা জানায়, সম্প্রতি সোনাইমুড়ী উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় ছাত্রলীগ নেতা সাব্বির আহমদকে গ্রেপ্তার করে পুলিশ। ছেলের গ্রেপ্তারের খবর পেয়ে তাকে দেখতে থানায় যান বাবা আব্দুল মান্নান।

পরে তাকেও গ্রেপ্তার করা হয়। তবে পরিবারের দাবি, বাবা-ছেলের বিরুদ্ধে আগে কোনো মামলা ছিল না।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...