• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
শরীয়তপুরে শিশুর গলাকাটা লাশ উদ্ধার আখতারুজ্জামান জামায়াতের নেতা না, সিম্পল সদস্য: এটিএম আজহার নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে থানায় দেখতে গিয়ে আ.লীগ নেতা বাবাও গ্রেপ্তার অনলাইনের আওতায় আনা হচ্ছে বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা গৌরনদীতে সুরম্য আল আকসা জামে মসজিদের উদ্বোধণ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১ চায়ের দাম বাড়ানো নিয়ে বিবাদ, মারামারি ঠেকাতে গিয়ে নিহত কলেজছাত্র ট্রাম্পের সঙ্গে নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী পটুয়াখালীর অপহৃত ১২ বছরের কিশোরী কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেফতার-১

ট্রাম্পের সঙ্গে নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসা বিশ্বনেতাদের সম্মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আয়োজিত নৈশভোজে অংশ নেওয়ার একটি ছবি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৩ অক্টোবর) প্রধানমন্ত্রী তার সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি প্রকাশ করেন।

এর আগে গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কের লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতা ও তাঁদের সহধর্মিণীদের সম্মানে নৈশভোজের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান অংশ নেন।

নৈশভোজে জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের সহধর্মিণীরা অংশ নেন। এর আগে একই দিন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেওয়া নৈশভোজেও অংশ নেন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৮১তম সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক ২২ সেপ্টেম্বর শুরু হয়ে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলে এবং ২৮ সেপ্টেম্বর সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...