
বরিশালের গৌরনদী পৌর এলাকায় নির্মিত সুরম্য আল আকসা জামে মসজিদের উদ্বোধণ করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের উত্তর বিজয়পুরস্থ সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো. আলাউদ্দিন ভুঁইয়ার বাড়ি সংলগ্ন এলাকায় নবনির্মিত সুরম্য মসজিদে জুমার নামাজ আদায় শেষে দোয়া-মোনাজাতের মধ্যদিয়ে মসজিদের উদ্বোধণ করা হয়েছে।
দোয়া-মোনাজাত পরিচালনা করেছেন গৌরনদী রশিদিয়া ইমদাদুল উলুম কওমী মাদ্রাসার মোহতামিম আলহাজ্ব ক্বারী মো. আব্দুল আজিজ। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও গৌরনদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মো. আলাউদ্দিন ভুঁইয়ার সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টুর সঞ্চালনায় উদ্বোধনী আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আবুল হোসেন মিয়া, জামায়াত নেতা আলহাজ্ব হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খান, বিশিষ্ট ইসলামীক চিন্তাবিদ মাওলানা আব্দুল বাতেন নোমান, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন, গৌরনদী বন্দর সাব রেজিষ্ট্রি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল হাকিম সহ অন্যান্যরা।
জুবায়েরুল ইসলাম সান্টু ভূঁইয়ার পরিকল্পনা ও তত্ত্বাবধায়নে নির্মিত সুরম্য আল-আকসা জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে মাওলানা মুফতি রুহুল আমিন ফরিদিকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি জুমার খুতবা প্রদান করেন। উদ্বোধনী দোয়া-মিলাদে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, স্থানীয় মুসল্লী, গণ্যমান্য ব্যক্তিসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।