• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
শরীয়তপুরে শিশুর গলাকাটা লাশ উদ্ধার আখতারুজ্জামান জামায়াতের নেতা না, সিম্পল সদস্য: এটিএম আজহার নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে থানায় দেখতে গিয়ে আ.লীগ নেতা বাবাও গ্রেপ্তার অনলাইনের আওতায় আনা হচ্ছে বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা গৌরনদীতে সুরম্য আল আকসা জামে মসজিদের উদ্বোধণ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১ চায়ের দাম বাড়ানো নিয়ে বিবাদ, মারামারি ঠেকাতে গিয়ে নিহত কলেজছাত্র ট্রাম্পের সঙ্গে নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী পটুয়াখালীর অপহৃত ১২ বছরের কিশোরী কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেফতার-১

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে একজনের মৃত্যু

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ইব্রাহীমাবাদগামী ৩৭ নং আপ ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতনামা (৩০) বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই সময় ছাদ থেকে পড়ে মো. মাহিদ (১৫) নামের আরও এক কিশোর গুরুতরভাবে আহত হয়েছে। আহত কিশোরকে দ্রুত উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকালে জামালপুর সদর উপজেলার নন্দী ইটাইল চৌরাস্তা এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে অসাবধানতাবশত পড়ে এই হতাহতের ঘটনা ঘটে।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, আহত কিশোর কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার কুলগাও গ্রামের মৃত বাপ্পি মিয়ার ছেলে বলে জানা গেছে । অন্যদিকে নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। এ ঘটনায় জামালপুর রেলওয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...