• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
শরীয়তপুরে শিশুর গলাকাটা লাশ উদ্ধার আখতারুজ্জামান জামায়াতের নেতা না, সিম্পল সদস্য: এটিএম আজহার নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে থানায় দেখতে গিয়ে আ.লীগ নেতা বাবাও গ্রেপ্তার অনলাইনের আওতায় আনা হচ্ছে বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা গৌরনদীতে সুরম্য আল আকসা জামে মসজিদের উদ্বোধণ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১ চায়ের দাম বাড়ানো নিয়ে বিবাদ, মারামারি ঠেকাতে গিয়ে নিহত কলেজছাত্র ট্রাম্পের সঙ্গে নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী পটুয়াখালীর অপহৃত ১২ বছরের কিশোরী কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেফতার-১

চায়ের দাম বাড়ানো নিয়ে বিবাদ, মারামারি ঠেকাতে গিয়ে নিহত কলেজছাত্র

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

সাতক্ষীরায় মারামারি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছে জাকারিয়া খান (১৯) নামে এক কিশোর।

গত শুক্রবার (২ অক্টোবর) রাত ১২দিকে সাতক্ষীরা শহরের পশু হসপিটালের মোড়ে এ ঘটনা ঘটে। নিহত কিশোর শহরের কাটিয়া এলাকায় রুচিরা বেকারির মালিক আলহাজ্ব আব্দুল গফুর খানের ছেলে।

নিহতের ফুফাতো ভাই সাতক্ষীরা পৌর বিএনপি নেতা মাছুম বিল্লাহ শাহীন জানান, গতকাল শুক্রবার রাতে মামাতো ভাই মো: জাকারিয়া খান শহরের সঙ্গিতা মোড়ের প্রানী সম্পদ অফিসের সমানে বসে চা খাচ্ছিলেন। ওই সময় কিছু বখাটে চায়ের দোকানদারের সাথে কথা কাটাকাটি করতে থাকে । এক পর্যায়ে পরিস্থিতি খারাপ দেখে জাকারিয়া চায়ের দোকানদার কে রক্ষা করার জন্য মারামারি ঠেকাতে যান। তাদের মধ্যে একজন জাকারিয়ার বুকে ও পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করলে জাকারিয়া মাটিতে লুটিয়ে পড়েন। তখন স্থানীয় দোকানদার ও পথচারী জাকারিয়া কে সাতক্ষীরা মেডিকেল কলেজ এন্ড হসপিটালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় জাকারিয়ার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক(ওসি তদন্ত) মো:শাহীদুর রহমান বলেন, নিহতের লাশ ময়নাদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার সাথে কে বা কারা জড়িত সেটি আশেপাশের সিসি টিভি ক্যামেরা চেক করে আসামি কে সনাক্ত করার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...