• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
শরীয়তপুরে শিশুর গলাকাটা লাশ উদ্ধার আখতারুজ্জামান জামায়াতের নেতা না, সিম্পল সদস্য: এটিএম আজহার নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে থানায় দেখতে গিয়ে আ.লীগ নেতা বাবাও গ্রেপ্তার অনলাইনের আওতায় আনা হচ্ছে বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা গৌরনদীতে সুরম্য আল আকসা জামে মসজিদের উদ্বোধণ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১ চায়ের দাম বাড়ানো নিয়ে বিবাদ, মারামারি ঠেকাতে গিয়ে নিহত কলেজছাত্র ট্রাম্পের সঙ্গে নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী পটুয়াখালীর অপহৃত ১২ বছরের কিশোরী কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেফতার-১

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে একটি আইনগত ও সুসংগঠিত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, বিষয়টি আদালতের সঙ্গে সম্পৃক্ত থাকায় এ বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়। ওসমান হাদির হত্যাকারীদের ফিরিয়ে দেওয়ার প্রশ্নেও একই কথা প্রযোজ্য বলে জানান তিনি।

শনিবার (৩ অক্টোবর) ‘বে অফ বেঙ্গল কনভার্সেশন ২০২৬’-এর গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত একটি সেশনে প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার এসব কথা বলেন।

শেখ হাসিনার ভারত যাওয়া ও বর্তমান আইনি প্রক্রিয়া:

শেখ হাসিনাকে ভারতীয় বিমানবাহিনী বা সেনাবাহিনী ভারতে নিয়ে আসেনি উল্লেখ করে দীনেশ ত্রিবেদী বলেন, সে সময় বাংলাদেশে সৃষ্ট মর্মান্তিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতেই তিনি ভারতে এসেছিলেন। পৃথিবী যেন আর কখনো এমন পরিস্থিতির মুখোমুখি না হয়, সেই প্রত্যাশা করেন তিনি।

তিনি জানান, সেই মুহূর্তে একটি সামরিক বিমান ভারতে চলে আসে এবং ভারত এমন পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না। তখন তিনি প্রধানমন্ত্রী থাকায় এবং অন্য কোনো বিকল্প না থাকায় একজন প্রতিবেশী হিসেবে তখনকার বাস্তবতাকে গ্রহণ করাকে ভারতের দায়িত্ব বলে মনে করা হয়েছিল। অবতরণের অনুমতি না দিলে পরিস্থিতি কোথায় যেত, তা বলা কঠিন ছিল বলে জানান তিনি।

বর্তমানে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়টি আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছে উল্লেখ করে হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও ভারত— উভয় দেশই প্রাণবন্ত গণতান্ত্রিক রাষ্ট্র এবং আইনের শাসনকে সম্মান করে। তাই আদালতের এখতিয়ারভুক্ত এই বিষয়ে নির্দিষ্ট সময়সীমা বলা সম্ভব নয়।

বাংলাদেশের নিরাপত্তা ও দ্বিপক্ষীয় সম্পর্ক:

বাংলাদেশের নিরাপত্তা নিয়ে এক প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। নিজেদের নিরাপত্তা এবং কী করা উচিত, তা তারা অন্য যেকোনো দেশের চেয়ে ভালো বোঝে। এ বিষয়ে কাউকে উপদেশ দেওয়ার কিছু নেই। বাংলাদেশের সরকার ও জনগণের ওপর ভারতের পূর্ণ আস্থা রয়েছে।

দুই দেশের সম্পর্কের রূপরেখা তুলে ধরে তিনি বলেন, ভারত-বাংলাদেশের সম্পর্ক কেবল লেনদেনভিত্তিক নয়; এর গভীরে রয়েছে শক্তিশালী ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন। রবীন্দ্রনাথ ঠাকুর দুই দেশের জাতীয় সংগীতের রচয়িতা—এমন অনন্য বন্ধন বাইরের বিশ্বের পক্ষে পুরোপুরি বোঝা কঠিন।

পরিবারের মতো দুই দেশের মধ্যে মতপার্থক্য থাকাকে স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, দূরত্ব রেখে নয়, একমাত্র সংলাপ, আলোচনা ও আস্থার মাধ্যমেই এই সমস্যার সমাধান সম্ভব। দুই দেশের মানুষের পারস্পরিক ভালোবাসা ও আন্তরিকতাই এই সম্পর্কের মূল ভিত্তি অটুট রেখেছে বলে মন্তব্য করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...