
বীর মুক্তিযোদ্ধা হিসেবে নতুন করে গেজেটভুক্তির আবেদন দাখিলের সময়সীমা বাড়িয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আগামী ৭ অক্টোবর পর্যন্ত এ আবেদন করা যাবে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বৃহস্পতিবার এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে। এতে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন দাখিলের জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের গেজেট শাখা থেকে জারি করা এক স্মারকে গণবিজ্ঞপ্তিটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশের জন্য তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) শাখাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়। স্মারকটিতে স্বাক্ষর করেন উপসচিব হরিদাস ঠাকুর।
নতুন করে গেজেটভুক্তির সুযোগ ও আবেদনের সময়সীমা নিয়ে আগ্রহী ব্যক্তিদের মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। এরই ধারাবাহিকতায় মন্ত্রণালয় আবেদন দাখিলের সময়সীমা বাড়িয়ে ৭ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করেছে।
সূত্র: বাসস