• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম
বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল মেঘনা থেকে বালু উত্তোলন, ৪ ড্রেজার-বাল্কহেডসহ আটক ৮ বাবুগঞ্জে অস্ত্রের মুখে শিক্ষিকাকে জিম্মি করে স্বর্ণালংকার-টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু পিরোজপুরে স্কুল ফিডিংয়ের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার ফেসবুকে ইসলাম নিয়ে কটূক্তির অভিযোগ, যুবক গ্রেপ্তার বিমানবন্দরে সরকারি কাজে বাধার মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানির শরীরে পেট্রোল ঢেলে আগুন দুর্গাপূজায় তিনদিনের সাধারণ ছুটি চায় জাতীয় হিন্দু মহাজোট আসন্ন দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি

বিমানবন্দরে সরকারি কাজে বাধার মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং দায়িত্ব পালনরত নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়। শুক্রবার বিমানবন্দর থানায় মামলাটি করেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজীব।

মামলার এজাহার অনুযায়ী, বৃহস্পতিবার সকালে মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের যাত্রীদের চাপের কারণে বিমানবন্দরের ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় ট্রলি সংকট দেখা দেয়। এতে লাগেজ পেতে দেরি হওয়ায় যাত্রীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে গেলে তাঁর সঙ্গে আখতারুজ্জামানের বাগ্‌বিতণ্ডা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণে নিষেধ করায় বিমানবন্দরের নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিনকে গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। সরকারি কাজে বাধা, আঘাত, অপরাধমূলক বলপ্রয়োগ, ইচ্ছাকৃত অপমান ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও মামলায় আনা হয়েছে।

আখতারুজ্জামান কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য। ২০২৫ সালের ডিসেম্বরে তিনি জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হিসেবে যোগ দেন বলে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...