• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
পটুয়াখালীতে কলেজছাত্রকে তুলে নিয়ে রাতভর নির্যাতন, লাখ টাকা আদায়ের অভিযোগ ‘৫ লাখ টাকার কম হবে না-ভিপি নুরের নির্দেশ’, ফোনালাপ ফাঁসের পর যুব অধিকার নেতা বহিষ্কার মাদারীপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তের বাড়িতে আগুন দুর্গাপূজা উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-শপিংমল শিক্ষক দিবসের ব্যানারে লেখা ‘শেখ হাসিনার বাংলাদেশ’, প্রধান শিক্ষক আটক পলেস্তারা খসে পড়ার ভয়ে মাথায় হেলমেট পরে সেবা দিচ্ছেন কর্মকর্তারা আদালতে অনুপস্থিতির দায়ে প্রায় ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’ খুলনায় ছেলেকে খুনের পর এবার বাবাকে গুলি করে হত্যা শিক্ষক দিবসে শিক্ষার্থীদের ফুল গ্রহণ, কিছুক্ষণ পরই প্রধান শিক্ষকের মৃত্যু

উদার, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকলকে পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে একটি উদার, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৪ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী পদ্মনাভ ঠাকুরের নেতৃত্বে সংগঠনটির একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধভাবে লড়াই করেছেন। সকলের ঐক্যের ফলেই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই ঐক্য ও সম্প্রীতি নষ্ট করার যেকোনো প্রচেষ্টা শক্তভাবে প্রতিহত করতে হবে।’

রাষ্ট্রপতি বলেন, ‘এদেশের হিন্দু-মুসলমাদের মধ্যে দীর্ঘদিনের সামাজিক বন্ধন রয়েছে। এ সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে সবাইকে সচেতন থাকতে হবে।’

এ সময় পশ্চাৎপদ মতুয়া সম্প্রদায়ের উন্নয়ন ও কল্যাণে  বিভিন্ন কর্মসূচি এবং সুনির্দিষ্ট উন্নয়ন পরিকল্পনা গ্রহণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি মতুয়া সম্প্রদায়ের কল্যাণে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘একটি গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাসের মধ্যেই দেশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা এবং এ নিয়ে নেতিবাচক প্রচারণা শুরু হয়েছে। এ ধরনের প্রচেষ্টা কোনোভাবেই কাম্য নয়।’

তিনি বলেন, ‘ধ্বংসপ্রাপ্ত অর্থনৈতিক কাঠামো পুনর্গঠন করে দেশকে এগিয়ে নেওয়া কঠিন হলেও সরকার বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনা নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

রাষ্ট্রপতি আরও বলেন, ‘দেশে একটি উদার ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার যে সুযোগ তৈরি হয়েছে, তা কেউ যেন নষ্ট করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।’ বর্তমান সরকারের নেতৃত্বে সকল সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে মতুয়া সম্প্রদায়ের তীর্থস্থান শ্রীধাম ওড়াকান্দি ঠাকুরবাড়ি পরিদর্শনের আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি পরিদর্শনের আশ্বাস দেন।

প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি ও জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য সুবর্ণা সিকদার (ঠাকুর), কমিটির উপদেষ্টা আহসান হাবিব অপু ও সমেন কুমার সাহা, সাধারণ সম্পাদক দেবাশীষ বিশ্বাস এবং শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন খুলনা জেলা কমিটির সভাপতি নিত্যানন্দ মণ্ডলসহ মতুয়া সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়া রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...