• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
পটুয়াখালীতে কলেজছাত্রকে তুলে নিয়ে রাতভর নির্যাতন, লাখ টাকা আদায়ের অভিযোগ ‘৫ লাখ টাকার কম হবে না-ভিপি নুরের নির্দেশ’, ফোনালাপ ফাঁসের পর যুব অধিকার নেতা বহিষ্কার মাদারীপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তের বাড়িতে আগুন দুর্গাপূজা উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-শপিংমল শিক্ষক দিবসের ব্যানারে লেখা ‘শেখ হাসিনার বাংলাদেশ’, প্রধান শিক্ষক আটক পলেস্তারা খসে পড়ার ভয়ে মাথায় হেলমেট পরে সেবা দিচ্ছেন কর্মকর্তারা আদালতে অনুপস্থিতির দায়ে প্রায় ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’ খুলনায় ছেলেকে খুনের পর এবার বাবাকে গুলি করে হত্যা শিক্ষক দিবসে শিক্ষার্থীদের ফুল গ্রহণ, কিছুক্ষণ পরই প্রধান শিক্ষকের মৃত্যু

দুর্গাপূজা উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-শপিংমল

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২২ অক্টোবর পর্যন্ত এই বর্ধিত সময়সূচি কার্যকর থাকবে।

সোমবার (৫ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বিদ্যুৎ বিভাগের উপসচিব সোনিয়া বিনতে তাবিব।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে আগামী ২২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানসমূহ বেলা ১১টা হতে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। পরবর্তীতে ২৩ অক্টোবর থেকে পূর্বের সময়সূচি (বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত) বহাল থাকবে বলেও জানানো হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে চিঠি দিয়ে দুর্গাপূজার বেচাকেনার জন্য দোকানপাট ও বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জানায় বাংলাদেশ দোকান মালিক সমিতি।

চিঠিতে সংগঠন বলে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী ব্যবসায়ীরা রাত আটটার মধ্যে সারা দেশের বিপণিবিতান ও দোকানপাট বন্ধ করছেন। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী দেশের সংকটকালে তাঁরা জ্বালানি সাশ্রয়ে সহযোগিতা করে যাচ্ছেন। বৈশ্বিক অর্থনৈতিক ও জ্বালানিসংকটের কারণে দীর্ঘদিন ধরে দোকানপাটে কেনাবেচা নেই বললেই চলে। এ কারণে ব্যবসায়ীদের অর্থনৈতিক অবস্থা খুবই সংকটাপন্ন। ব্যবসায়ীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে।

বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতারা চিঠিতে উল্লেখ করেন, ঈদ ও দুর্গাপূজার সময় বেচাকেনা কিছুটা ভালো হয়। তাই দোকানপাট খোলা রাখার সময় বাড়ানো হলে ব্যবসায়ীরা অনেক উপকৃত হবেন। ইতোমধ্যে লোডশেডিং নিয়ন্ত্রণে এসেছে।

প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরির হলে দেশে জ্বালানিসংকট তীব্র হয়। পরে গত এপ্রিলে দোকান ও বিপণিবিতান সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধের নির্দেশ দেয় সরকার। যদিও তখন ব্যবসায়ীরা রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চেয়েছিলেন। পরে সরকার দোকানপাট বন্ধের সময় এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা করে। কোরবানির ঈদের আগে সময়সীমা শিথিল করা হয়।

সর্বশেষ গত ১২ আগস্ট সরকার আবার দোকানপাট ও বিপণিবিতান রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা জারি করে। তখন বলা হয়, বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখা যাবে। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি সব ধরনের আলোকসজ্জা সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...