• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
পটুয়াখালীতে কলেজছাত্রকে তুলে নিয়ে রাতভর নির্যাতন, লাখ টাকা আদায়ের অভিযোগ ‘৫ লাখ টাকার কম হবে না-ভিপি নুরের নির্দেশ’, ফোনালাপ ফাঁসের পর যুব অধিকার নেতা বহিষ্কার মাদারীপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তের বাড়িতে আগুন দুর্গাপূজা উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-শপিংমল শিক্ষক দিবসের ব্যানারে লেখা ‘শেখ হাসিনার বাংলাদেশ’, প্রধান শিক্ষক আটক পলেস্তারা খসে পড়ার ভয়ে মাথায় হেলমেট পরে সেবা দিচ্ছেন কর্মকর্তারা আদালতে অনুপস্থিতির দায়ে প্রায় ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’ খুলনায় ছেলেকে খুনের পর এবার বাবাকে গুলি করে হত্যা শিক্ষক দিবসে শিক্ষার্থীদের ফুল গ্রহণ, কিছুক্ষণ পরই প্রধান শিক্ষকের মৃত্যু

পটুয়াখালীতে কলেজছাত্রকে তুলে নিয়ে রাতভর নির্যাতন, লাখ টাকা আদায়ের অভিযোগ

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

পটুয়াখালী সদর উপজেলায় মনির নামে এক ছাত্রকে রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক সাকিব ও কর্মী সিয়ামের বিরুদ্ধে। এ সময় নির্যাতনের পাশাপাশি এক লাখ টাকাও আদায় করা হয় বলে জানা গেছে।

রোববার (৪ অক্টোবর) উপজেলার পৌর শহর সংলগ্ন বসাক বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে ভুক্তভোগীকে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

নির্যাতনের শিকার মনির পটুয়াখালী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের ছাত্র।

ভুক্তভোগী মনির জানান, গতকাল রাতে বসাক বাজার এলাকা থেকে তাকে তুলে নিয়ে যান সাকিব ও সিয়াম। পরে তাকে আটকে রেখে বিভিন্নভাবে নির্যাতন করা হয়। এসময় তার ব্যবহৃত স্যামসাং এস২৫ আল্ট্রা মোবাইল ফোনও রেখে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। পরে পরিবারের কাছ থেকে আরও এক লাখ টাকা আদায়ের পর তাকে ছেড়ে দেওয়া হয়।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক তামান্না রহমান জানান, মনিরের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তাকে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।

এ ঘটনায় অভিযুক্ত ছাত্রদল নেতা সাকিব ও সিয়ামের বক্তব্য পাওয়া যায়নি।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘ঘটনা শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে পুলিশ তথ্য সংগ্রহ করেছে। এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ পাওয়া যায় নি। লিখিত অভিযোগ পাওয়া গেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...