• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
পটুয়াখালীতে কলেজছাত্রকে তুলে নিয়ে রাতভর নির্যাতন, লাখ টাকা আদায়ের অভিযোগ ‘৫ লাখ টাকার কম হবে না-ভিপি নুরের নির্দেশ’, ফোনালাপ ফাঁসের পর যুব অধিকার নেতা বহিষ্কার মাদারীপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তের বাড়িতে আগুন দুর্গাপূজা উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-শপিংমল শিক্ষক দিবসের ব্যানারে লেখা ‘শেখ হাসিনার বাংলাদেশ’, প্রধান শিক্ষক আটক পলেস্তারা খসে পড়ার ভয়ে মাথায় হেলমেট পরে সেবা দিচ্ছেন কর্মকর্তারা আদালতে অনুপস্থিতির দায়ে প্রায় ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’ খুলনায় ছেলেকে খুনের পর এবার বাবাকে গুলি করে হত্যা শিক্ষক দিবসে শিক্ষার্থীদের ফুল গ্রহণ, কিছুক্ষণ পরই প্রধান শিক্ষকের মৃত্যু

মাদারীপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তের বাড়িতে আগুন

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

মাদারীপুরের কালকিনিতে পাচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তির বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে স্থানীয় বাসিন্দারা ঝাড়ু মিছিল করেন।

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার সাহেবরামপুর এলাকার মধ্যেরচর সাহেবরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই গ্রামের পাচ বছরের এক শিশুকে বাড়িতে একা পেয়ে একই গ্রামের হাবুল শিকদার (৫৫) ধর্ষণের চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি এলাকায় জানাজানি হওয়ার পর হাবুল শিকদার আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বিষয়টি আপস-মীমাংসা করার এবং থানায় মামলা না করার জন্য বিভিন্ন ব্যক্তির মাধ্যমে তাদের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছিল। এতে ক্ষুব্ধ হয়ে সোমবার সন্ধ্যায় গ্রামের প্রায় পাচ শতাধিক বাসিন্দা ভুক্তভোগী পরিবারকে সঙ্গে নিয়ে অভিযুক্তের বিচারের দাবিতে ঝাড়ু মিছিল বের করেন।

মিছিল শেষে একপর্যায়ে বিক্ষুব্ধ লোকজন হাবুল শিকদারের বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। খবর পেয়ে কালকিনি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।

ভুক্তভোগী শিশুটির বাবা বলেন, হাবুল শিকদার আমার শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা চালায়। আমি বিচার চেয়েও বিচার পাইনি। তাই ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী হাবুলের বাড়িতে অগ্নিসংযোগ করেছে। তিনি বলেন, তিনি সিলেটে থাকেন বলে থানায় অভিযোগ দিতে তাঁর কিছুটা দেরি হয়েছে।

অভিযোগের বিষয়ে হাবুল শিকদার ও তার পরিবারের কারও বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর তাদের বাড়িতে কাউকে পাওয়া যায়নি। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...