• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা লাইটার জাহাজ স্বামীর মৃত্যুর পর স্ত্রীর আত্মাহুতি, সৎকার পাশাপাশি চিতায় দাহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মিলবে টানা ৫ দিনের ছুটি গলাচিপায় বিএনপির বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ-যুবলীগের স্লোগান বরগুনার আমতলীতে ১২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিস আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে এক কোটি টাকা দেওয়া হবে অভিনেত্রী তানজিন তিশার আত্মসমর্পণ, বাড়ল জামিনের মেয়াদ

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য স্বাধীনতা পুরস্কার ২০২৭-এর মনোনয়ন প্রস্তাব আহ্বান করে নতুন নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। সরকার নির্ধারিত তেরোটি নির্দিষ্ট ক্ষেত্রে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, গোষ্ঠী কিংবা সংস্থার গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি জানাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক অফিশিয়াল চিঠিতে সংশ্লিষ্ট দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এই নির্দেশনা জানানো হয়।

রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য সময়সীমা ১ নভেম্বর। মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়েছে, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসাবিদ্যা, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, পল্লি উন্নয়ন, সমাজসেবা বা জনসেবা, জনসংখ্যা নিয়ন্ত্রণ, জনপ্রশাসন, গবেষণা ও প্রশিক্ষণ এবং সরকার কর্তৃক নির্ধারিত অন্য যেকোনো ক্ষেত্রসহ মোট তেরোটি ধারায় এই মনোনয়ন জমা নেওয়া হবে। পদক সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও নির্ধারিত আবেদন ফরম মন্ত্রিপরিষদ বিভাগের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, স্বাধীনতা পুরস্কার-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও নির্ধারিত ছক মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইট (www.cabinet.gov.bd) থেকে সংগ্রহ করা যাবে।

মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা ‘স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত নির্দেশাবলি’ অনুসরণ করে নির্ধারিত ছকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং এর অধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানে কর্মরতদের মধ্য থেকে মনোনয়ন প্রস্তাব পাঠাতে হবে।

সংশ্লিষ্ট কাগজপত্রসহ মনোনয়ন প্রস্তাবের ৩০ সেট আগামী ১ নভেম্বরের মধ্যে সমন্বয় শাখায় জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে প্রস্তাবের হার্ডকপির পাশাপাশি সফটকপিও পাঠাতে হবে।

সফটকপি Nikosh ফন্টে ই-মেইল (sas_s4@moedu.gov.bd) অথবা ডি-নথির মাধ্যমে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...