
বরগুনার আমতলীতে ১২১ পিস ইয়াবাসহ মো. বাচ্চু তালুকদার (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টা ৫০ মিনিটের দিকে আঠারগাছিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চাউলা গ্রামে আবদুল জব্বার বিশ্বাসের বাড়ির নিকটবর্তী কাঁচা রাস্তার ওপর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পিএসআই আশিকুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল চলমান মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে ওই স্থান থেকে তাঁকে হাতেনাতে আটক করে। গ্রেপ্তারকৃত বাচ্চু তালুকদার আঠারগাছিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোস্তফা তালুকদারের ছেলে।
আমতলী থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসেন জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করা হয়েছে। তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দসহ অন্যান্য আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।