• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা লাইটার জাহাজ স্বামীর মৃত্যুর পর স্ত্রীর আত্মাহুতি, সৎকার পাশাপাশি চিতায় দাহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মিলবে টানা ৫ দিনের ছুটি গলাচিপায় বিএনপির বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ-যুবলীগের স্লোগান বরগুনার আমতলীতে ১২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিস আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে এক কোটি টাকা দেওয়া হবে অভিনেত্রী তানজিন তিশার আত্মসমর্পণ, বাড়ল জামিনের মেয়াদ

বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

কিশোরগঞ্জের ভৈরবে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার পূর্বনয়াহাটি গ্রামে বাড়ির পাশের একটি গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রোকন উদ্দিন (২৫) ভৈরবের কালিকাপ্রসাদ ইউনিয়নের পূর্বনয়াহাটি গ্রামের ছাত্তার মিয়ার ছেলে। দুই ভাই ও পাঁচ বোনের মধ্যে তিনি ছিলেন একমাত্র অবিবাহিত ছেলে। প্রায় তিন বছর সিঙ্গাপুরে থাকার পর দেড় মাস আগে দেশে ফেরেন রোকন।

পরিবারের সদস্যরা জানান, সকালে বাড়ির পাশের একটি গাছে রোকনের মরদেহ ঝুলতে দেখেন তারা। তার হাত-পা ও মুখ বাঁধা ছিল। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

রোকনের বাবা ছাত্তার মিয়া বলেন, সোমবার রাতে তিনি কৃষিজমিতে সেচপাম্প চালানোর জন্য বাড়ির বাইরে ছিলেন। বাড়িতে ছিলেন রোকনের মা হনুফা বেগম ও বড় ভাই। রোকন বাড়ির একটি আলাদা কক্ষে থাকতেন। পরিবারের সদস্যদের কাছ থেকে তিনি জানতে পারেন, রাত একটার দিকে রোকন ঘর থেকে বের হন। তারা ভেবেছিলেন, ফোনে কথা বলার জন্য তিনি বাইরে গেছেন। এরপর তিনি ঘরে ফিরেছিলেন কি না, তা কেউ জানেন না।

ছাত্তার মিয়া বলেন, কারা এবং কী কারণে তার ছেলেকে হত্যা করতে পারে, সে বিষয়ে তাদের কোনো ধারণা নেই।

রোকনের মা হনুফা বেগম জানান, মরদেহের কাছ থেকে রোকনের ব্যবহৃত মুঠোফোন পাওয়া গেছে। তবে ফোনটিতে কোনো সিম কার্ড ছিল না।

প্রতিবেশীরা জানান, সিঙ্গাপুর থেকে দেড় মাস আগে দেশে ফিরেছিলেন রোকন। মঙ্গলবার রাতে বন্ধুদের সঙ্গে ট্রেনে করে তার কক্সবাজার যাওয়ার কথা ছিল।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাকে হত্যা করে হাত-পা বেঁধে গাছে ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে। আবার হাত-পা বেঁধে গাছে ঝুলিয়ে রেখেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। ঘটনাটি অনুসন্ধানে পুলিশ কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...