• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা লাইটার জাহাজ স্বামীর মৃত্যুর পর স্ত্রীর আত্মাহুতি, সৎকার পাশাপাশি চিতায় দাহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মিলবে টানা ৫ দিনের ছুটি গলাচিপায় বিএনপির বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ-যুবলীগের স্লোগান বরগুনার আমতলীতে ১২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিস আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে এক কোটি টাকা দেওয়া হবে অভিনেত্রী তানজিন তিশার আত্মসমর্পণ, বাড়ল জামিনের মেয়াদ

পিরোজপুরে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

পিরোজপুরের নেছারাবাদে পৃথক ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার মো. সেলিম তালুকদার (৪৫) ও সিক্ত সমাদ্দার (২০)। গ্রেপ্তার সেলিম উপজেলার বলদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি উপজেলার উড়িবুনিয়া গ্রামের মোহাম্মাদ আব্দুল বারেক তালুকদারের ছেলে।

অপরদিকে গ্রেপ্তার হওয়া সিক্ত সমাদ্দার উপজেলার সোহাগদল ইউনিয়নের সমাদ্দার বাড়ির সমরেশ সমাদ্দারের ছেলে। তিনি সোহাগদল ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

পুলিশ সূত্রে জানা যায়, সেলিম তালুকদারের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একটি রাজনৈতিক মামলা রয়েছে। ওই মামলায় তাকে বলদিয়া এলাকা থেকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে। অপরদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাজনৈতিক পোস্ট এবং মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে সিক্ত সমাদ্দারকে দৈহারী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, ‘মোহাম্মাদ সেলিম তালুকদারকে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় এবং সিক্ত সমাদ্দারকে মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...