• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

শাহবাগে নিয়োগ বঞ্চিতরা, সচিবালয়ে ৭ সদস্যের প্রতিনিধিদল

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

নিয়োগপত্রের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন নিয়োগ বঞ্চিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। তাদের সাত সদস্যের প্রতিনিধিদল সচিবালয়ে প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করতে গেছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার পর মিছিল নিয়ে তারা শাহবাগ থানার সামনের সড়কে অবস্থান নেন। বিকেল পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি পালন করতে দেখা গেছে।

‘সারা বাংলাদেশের নিয়োগপত্র বঞ্চিত শিক্ষকবৃন্দ’ ব্যানারে এ কর্মসূচি পালন করছেন তারা। শাহবাগ থানার সামনে টিএসসি অভিমুখে সড়কে মেট্রোরেলের নিচে আন্দোলনকারীরা অবস্থান করছেন। ফলে সড়ক দিয়ে যান কিছুটা ধীরগতিতে চলছে।

আন্দোলনকারীরা জানান, তাদের সাত সদস্যের প্রতিনিধিদল সচিবালয়ে প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করতে গেছেন, প্রতিনিধিদল ফিরে না আসা পর্যন্ত নিয়োগপত্র বঞ্চিত অবস্থান কর্মসূচি পালন করবেন।

ভোলা জেলা থেকে আসা এস এম খোকন বলেন, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগাযোগ করলে তাদের আহ্বানে সাড়া দিয়ে কথা বলার জন্য আমাদের সাতজন প্রতিনিধি সচিবালয়ে গেছেন। তারা না আসা পর্যন্ত আমরা আন্দোলন অব্যাহত রাখব।

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা থেকে আন্দোলনে যোগ দেওয়া সুপারিশপ্রাপ্ত রুবেল বলেন, ৮ ফেব্রুয়ারি আমি সহকারী শিক্ষক হিসেবে সুপারিশপ্রাপ্ত হই। পরবর্তীতে মার্চ ও এপ্রিলে ১৫তম গ্রেডের দুটি সরকারি চাকরির ভাইভা থাকা সত্ত্বেও সহকারী শিক্ষক পদে যোগ দেব ধরে নিয়ে আমি সেগুলোতে অংশ নেইনি। এমনকি বাংলাদেশ ডাক বিভাগের একটি সরকারি চাকরিতেও যোগ দেইনি, কারণ টিউশনি করে পড়াশোনা করা এই শিক্ষকতা পেশাটার প্রতি আমার আলাদা একটা ভালোবাসা ছিল। কিন্তু আজ আট মাস পর ২৪ তারিখে আমার নামে নিয়োগপত্র ইস্যু করা হয়নি। আমার ইউনিয়নের পাঁচজনের মধ্যে চারজনের নিয়োগপত্র আসেনি।

এর আগে রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে শুরু করেন নিয়োগপত্র বঞ্চিত আন্দোলনকারীরা। পরে মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...