• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
সিলেটে পূজামণ্ডপে ঢুকে বটি দিয়ে প্রতিমা ভাঙচুর, যুবক কারাগারে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ইংল্যান্ড সাতক্ষীরার এমপি গাজী নজরুলের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী বেশি লাভের আশায় হিমাগারে রাখা ২ কোটি টাকার আলু পচে নষ্ট স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন জারি মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ৩ স্কুলছাত্রের লাশ উদ্ধার নিখোঁজের ৩ দিন পর ভারত সীমান্তে মিলল বাংলাদেশি কিশোরের মরদেহ প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা শিশুকন্যার মুখে বিষ ঢেলে হত্যাচেষ্টার অভিযোগ মায়ের বিরুদ্ধে

স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন জারি

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ আগের ছুটির তারিখে পরিবর্তন এনেছে। রোববার (২০ সেপ্টেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে এই ছুটির তারিখ সংশোধনের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ২০ মে জারিকৃত প্রজ্ঞাপনটি আংশিক সংশোধন করে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহমের তারিখ পরিবর্তনপূর্বক ২৩ সেপ্টেম্বর ২০২৬ নির্ধারণ করা হয়েছে। এর আগে স্কুল ও কলেজের ছুটির তালিকায় এই পবিত্র দিনটির ছুটি ২৪ সেপ্টেম্বর নির্ধারিত ছিল, যদিও এই ছুটি মূলত চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

এদিকে, ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটির তারিখ পরিবর্তনের ফলে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখও এক দিন পেছানো হয়েছে। বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বঘোষণা অনুযায়ী ২৩ সেপ্টেম্বর একাদশ শ্রেণির ক্লাস শুরুর কথা থাকলেও ওই দিন ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটি থাকায় ক্লাস শুরুর নতুন তারিখ আগামী ২৪ সেপ্টেম্বর পুনর্নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট সকল শিক্ষার্থী ও অভিভাবকদের বিষয়টি ইতিমধ্যে অবহিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...