• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা-ভোলা কানেক্টিং রোডে রুট পরিদর্শনে সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব রংপুরে অটোরিকশা চালককে গলাকেটে হত্যা মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত থানা থেকে পালানো সেই মিতু ফের গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে রংপুরে ৪ হত্যা, ডিবি হেফাজতে গ্রেপ্তার সিদ্ধার্থের ভাই ও বাবা লোডশেডিং নিয়ে বড় দুঃসংবাদ! রংপুরে ৪ হত্যা, আসামিদের পক্ষে আইনি লড়াই না করার ঘোষণা রংপুর আইনজীবী সমিতির সারা দেশে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ১০ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি বরিশালের সাজাপ্রাপ্ত আসামির সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

ভারতে উপহার হিসেবে ১১০০ কেজি আম পাঠাল বাংলাদেশ

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ১ জুলাই, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবে ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে ১১০০ কেজি আম পাঠানো হয়েছে। বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে পাঠানো এসব আম ভারতের বাংলাদেশ মিশনের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার জন্য আম্রপালি ও হাঁড়িভাঙ্গা জাতের আম পাঠানো হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে যশোরের বেনাপোল সীমান্ত ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমগুলো কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশন এবং আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।

এর মধ্যে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের জন্য ১০০টি কার্টনে ৫ কেজি করে মোট ৫০০ কেজি এবং আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের জন্য ১২০টি কার্টনে ৫ কেজি করে মোট ৬০০ কেজি আম পাঠানো হয়েছে।

জানা গেছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার জন্য ১০০ কেজি করে আম বরাদ্দ রাখা হয়েছে। বাকি ৯০০ কেজি আম দুই রাজ্যের বিশিষ্ট ব্যক্তি, কূটনীতিক এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে শুভেচ্ছা উপহার হিসেবে বিতরণ করা হবে।

প্রতিবছরের ধারাবাহিকতায় বাংলাদেশ সরকারের এই আম উপহার দুই দেশের পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...