• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

রংপুরে অটোরিকশা চালককে গলাকেটে হত্যা

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

চার হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই রংপুরে অটোরিকশা চালক মোকলেছুর রহমানের (৫৫) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ১০টার দিকে গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের কাউয়াফান্দা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

মোকলেছুর গঙ্গাচড়া সদর ইউনিয়নের নবনীদাস এলাকার বাসিন্দা। শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন, গঙ্গাচড়া থানার ওসি আব্দুস ছবুর।

তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে নিজের অটোরিকশা নিয়ে বের হন মোকলেছুর। এরপর রাতে তিনি আর বাড়িতে ফেরেননি। এক পথচারী কাউয়াফান্দা এলাকার রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ির লাইটের আলোয় রাস্তায় একজনকে পড়ে থাকতে দেখেন। এ সময় ওই পথচারী চিৎকার করলে আশপাশে লোকজন ছুটে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। পুলিশের ধারণা, মোকলেছুরকে হত্যার পর তার অটোরিকশাটি নিয়ে গেছে দুর্বৃত্তরা।

নিহত মোকলেছুর রহমানের ছেলে মিজানুর রহমান বলেন, আমার বাবাকে অটো ছিনতাইয়ের কারণে হত্যা করা হয় নাই। আমার বাবাকে জমি সংক্রান্ত জেরে হত্যা করেছে।

গঙ্গাচড়া থানার ওসি আব্দুস ছবুর বলেন, লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অটোরিকশা ছিনতাই থেকে হত্যার ঘটনাটি ঘটতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...