• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম
থানা থেকে পালানো সেই মিতু ফের গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে রংপুরে ৪ হত্যা, ডিবি হেফাজতে গ্রেপ্তার সিদ্ধার্থের ভাই ও বাবা লোডশেডিং নিয়ে বড় দুঃসংবাদ! রংপুরে ৪ হত্যা, আসামিদের পক্ষে আইনি লড়াই না করার ঘোষণা রংপুর আইনজীবী সমিতির সারা দেশে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ১০ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি বরিশালের সাজাপ্রাপ্ত আসামির সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু দীর্ঘ ৪০ কিলোমিটার যানজটে আটকে অ্যাম্বুলেন্স, ঢাকায় নেওয়ার পথেই প্রাণ গেল রোগীর চুরি করতে গিয়ে ভিমরুলের কামড়, উদ্ধার করতে বাড়ির মালিককে ডাকলেন চোর বাইকে দুই তরুণের মাঝে বসে ভাইরাল, থানায় গিয়ে সেই তরুণী নিজেই বললেন মদ খেয়েছি

রংপুরে ৪ হত্যা, ডিবি হেফাজতে গ্রেপ্তার সিদ্ধার্থের ভাই ও বাবা

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...
রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার স্ত্রী ও দুই সন্তানকে হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাসের বাবা ও ভাইকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করে রংপুর মহানগর পুলিশের উপ-কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, ‘অনেকদিন ধরে তাদের ডাকা হচ্ছিল। পরে শনিবার বিকেলে সিদ্ধার্থ দাসের বাবা বিনয় দাস এবং ভাই পার্থ দাসকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে।’

তাদের গ্রেপ্তার করা হবে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।’

এর আগে ২২ আগস্ট রাতে ওই বাসা থেকে গণপতি (৬০), তার স্ত্রী প্রীতিলতা (৫০), স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী মেয়ে আগামী (২৫) এবং পঞ্চম শ্রেণি পড়ুয়া ছেলে প্রীয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়।

চারজনকে হত্যার এ ঘটনায় নিহতের বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

ওই দিন ভোরে একই এলাকা থেকে মুগ্ধ দাস (২৩) ও সিদ্ধার্থ দাস (১৯) নামের দুই তরুণকে গ্রেপ্তার করা হয়।

রাতেই তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে পুলিশ জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...