• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
বাবার মরদেহ সামনে রেখে কবরের জায়গা নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ, দাফন করলেন এলাকাবাসী কুয়াকাটার গভীর সমুদ্রে জেলের জালে ‘ভোল পোয়া’, ১১ হাজার টাকায় বিক্রি বরিশালে শিক্ষার্থীদের শপথ পড়ালেন জেলা প্রশাসক লালমোহনে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা আরাকান আর্মির পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক নিহত রংপুরে ৪ হত্যা, ঘটনাস্থলে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ বরিশালে থ্রি-হুইলার ও বাস শ্রমিকদের দ্বন্ধে বাস চলাচল বন্ধ উপজেলা প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

রংপুরে ৪ হত্যা, ঘটনাস্থলে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...
রংপুর জিলা স্কুলের প্রাক্তন শিক্ষক গনপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে প্রার্থী চক্রবর্তী ও ছেলে প্রীতম চক্রবর্তী-এর নির্মম হত্যাকাণ্ডের ঘটনাস্থলে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ।
সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি শিমুল সাহা, সাংগঠনিক সম্পাদক সুদীপ্ত শর্মা, প্রহলাদ রায়,রংপুর মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি স্বপন ভট্টাচার্য , সাধারণ সম্পাদক এডভোকেট প্রশান্ত কুমার রায়,রংপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাম জীবন কুন্ডু,সাধারণ সম্পাদক বিকাশ রায়, যুব ঐক্য পরিষদ রংপুর মহানগরের সভাপতি সুভাষ রায়,সহসভাপতি মিলন রায় প্রমুখ ঘটনাস্থল পরিদর্শণ করেন।
বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি শিমুল সাহা বলেন, ঘটনাস্থলে গিয়ে হৃদয়বিদারক ও মর্মান্তিক দৃশ্য প্রত্যক্ষ করে আমরা সত্যিই বাকরুদ্ধ। একটি পরিবারের চারটি প্রাণ এভাবে অকালে ঝরে যাওয়া শুধু একটি পরিবারের জন্য নয়, সমগ্র সমাজের জন্যই গভীর বেদনা ও উদ্বেগের বিষয়। তাঁদের বসতঘরের নীরবতা, স্বজনদের আহাজারি এবং চারপাশের বিভীষিকাময় পরিবেশ হৃদয়কে নাড়া দিয়েছে। এই মর্মান্তিক ঘটনার বর্ণনা দেওয়ার মতো ভাষা সত্যিই আমাদের জানা নেই।
তিনি আরোও বলেন, আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।
একই সঙ্গে নিহত চারটি নিরপরাধ আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার চাই। অপরাধীর কোনো পরিচয় নয়—অপরাধীর পরিচয় সে অপরাধী। ন্যায়বিচার নিশ্চিত হোক।
উল্লেখ্য শনিবার রাতে নগরীর মাছুয়াপাড়া এলাকার নিজ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে রোববার ভোরে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একই এলাকার দুই যুবক মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে আটক করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...