• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দলের নেতাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসি বদলি ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই, তৈরি হলো ভুয়া কাবিননামা! বরিশালে নিষেধাজ্ঞার আগে কমেছে ইলিশের দাম, জমজমাট বাজারে ক্রেতাদের ভীড় ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদায় পশ্চিমবঙ্গ সরকারের উপদেষ্টা মিঠুন চক্রবর্তী দুর্গাপূজা উপলক্ষে একটানা ৭ দিন হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে মুন্সীগঞ্জে পূজা প্রস্তুতি সভায় সং*ঘর্ষ, হাতাহাতিতে জড়াল বিএনপি-জামায়াত নেতাকর্মীরা! মেয়ে সেজে প্রবাসীর সঙ্গে প্রেম-বিয়ে, বাবা-ছেলে আটক বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মৃত্যু বাসায় ডেকে ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

দুর্গাপূজায় ১৭ অক্টোবরের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৭ অক্টোবরের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ফলে আগামী ১৭ অক্টোবর শনিবার দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা থাকবে।

বুধবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার ছুটি থাকবে। তবে ১৭ অক্টোবর শনিবার অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবাসহ জরুরি পরিষেবাগুলো ছুটির আওতার বাইরে থাকবে। একইভাবে হাসপাতাল, জরুরি চিকিৎসাসেবা, চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মী এবং জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলোও ছুটির আওতার বাইরে থাকবে।

ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলে জানানো হয়েছে। আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।

এ ছাড়া বেসরকারি শিল্প প্রতিষ্ঠান ও কলকারখানার সাধারণ ছুটির বিষয়ে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. ওয়ালীউল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...