• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা সাতক্ষীরায় নিম্নআয়ের মানুষের জন্য নিরাপদ আবাসন নিশ্চিতের দাবিতে মানববন্ধন সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুসের ভিডিও ভাইরাল, এএসআই অতনু ক্লোজড মাদারীপুরে বালতির পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু যান্ত্রিক ত্রুটির কারণে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ সরকারী টাকা আত্মসাতের ঘটনায় পিরোজপুরের জিয়ানগর থানার পেশকার চাকরীচ্যুত! টাকা না দেওয়ায় ট্রলি মেলেনি, অক্সিজেন নিয়ে ছোটাছুটির পর শিশুর মৃত্যু কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ: জহির উদ্দিন স্বপন ক্যান্সারে আক্রান্ত শয্যাশায়ী বাবাকে জবাই করে হত্যা, ছেলে আটক মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা

২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে থাকছে চারটি নতুন বই: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

আগামী বছর থেকে ষষ্ঠ শ্রেণিতে চারটি নতুন বই দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন। আজ মঙ্গলবার কুমিল্লায় একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

কুমিল্লার ভাষাসৈনিক শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম গ্রীষ্মকালীনকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী বলেন, ‘২০২৭ সালের কারিকুলামে চতুর্থ শ্রেণিতে ক্রীড়া ও সংস্কৃতি চর্চা অন্তর্ভূক্ত হয়েছে। ষষ্ঠ শ্রেণিতে আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি অন্তর্ভূক্ত করা হয়েছে। এই চারটি নতুন বই আমরা ২০২৭ সালে দিচ্ছি। প্রত্যেকটি কারিকুলামে যেসব জায়গায় পরিবর্তন পরিমার্জন করা দরকার সেটা ২০২৮ থেকে হবে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শিক্ষার পাশাপাশি খেলাধুকে গুরুত্ব দিচ্ছেন। প্রধানমন্ত্রী শিক্ষায় সবচেয়ে বেশি বাজেট রেখেছেন। তাই আজ যারা ক্রীড়া শিক্ষায় আগ্রহী হচ্ছেন তাদেরকে মানবসম্পদে রূপান্তরিত করতে হবে। এই দেশ গড়তে তাদের এগিয়ে আসতে হবে।

জাতীয় পর্যায়ে এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। সারাদেশ থেকে ৪টি অঞ্চলে বিভক্ত হয়ে মোট ৪০৪ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। সাঁতারা, দাবা, কাবাডি ও হ্যান্ডবল-এই চারটি খেলায় চুড়ান্ত পর্যায়ে প্রতিযোগিতা করবেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...