• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা সাতক্ষীরায় নিম্নআয়ের মানুষের জন্য নিরাপদ আবাসন নিশ্চিতের দাবিতে মানববন্ধন সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুসের ভিডিও ভাইরাল, এএসআই অতনু ক্লোজড মাদারীপুরে বালতির পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু যান্ত্রিক ত্রুটির কারণে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ সরকারী টাকা আত্মসাতের ঘটনায় পিরোজপুরের জিয়ানগর থানার পেশকার চাকরীচ্যুত! টাকা না দেওয়ায় ট্রলি মেলেনি, অক্সিজেন নিয়ে ছোটাছুটির পর শিশুর মৃত্যু কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ: জহির উদ্দিন স্বপন ক্যান্সারে আক্রান্ত শয্যাশায়ী বাবাকে জবাই করে হত্যা, ছেলে আটক মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা

যান্ত্রিক ত্রুটির কারণে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর ৫টা ৫ মিনিটে কেন্দ্রের তৃতীয় ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে উৎপাদন বন্ধ হয়ে যায়। এর আগে সোমবার (৫ অক্টোবর) ভোর ৫টা ৫০ মিনিটে প্রথম ইউনিট বন্ধ হয়ে যায়। আর কেন্দ্রের দ্বিতীয় ইউনিটটি ২০২০ সালের নভেম্বর মাস থেকে বন্ধ রয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক জানান, বন্ধ হয়ে যাওয়া ইউনিট দুটির যান্ত্রিক ত্রুটি মেরামতে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান হারবিন ইন্টারন্যাশনালের একদল চীনা প্রকৌশলী কাজ শুরু করেছেন।

কর্তৃপক্ষ জানায়, উৎপাদন বন্ধ হওয়া ২৭৫ মেগাওয়াট ক্ষমতার তৃতীয় ইউনিট থেকে প্রতিদিন ১৬০-১৭০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হতো। অন্যদিকে, ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিট থেকে প্রতিদিন ৫০-৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হতো।

এদিকে তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতার দ্বিতীয় ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে ২০২০ সালের নভেম্বর মাস থেকে বন্ধ রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...