• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা সাতক্ষীরায় নিম্নআয়ের মানুষের জন্য নিরাপদ আবাসন নিশ্চিতের দাবিতে মানববন্ধন সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুসের ভিডিও ভাইরাল, এএসআই অতনু ক্লোজড মাদারীপুরে বালতির পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু যান্ত্রিক ত্রুটির কারণে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ সরকারী টাকা আত্মসাতের ঘটনায় পিরোজপুরের জিয়ানগর থানার পেশকার চাকরীচ্যুত! টাকা না দেওয়ায় ট্রলি মেলেনি, অক্সিজেন নিয়ে ছোটাছুটির পর শিশুর মৃত্যু কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ: জহির উদ্দিন স্বপন ক্যান্সারে আক্রান্ত শয্যাশায়ী বাবাকে জবাই করে হত্যা, ছেলে আটক মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা

ক্যান্সারে আক্রান্ত শয্যাশায়ী বাবাকে জবাই করে হত্যা, ছেলে আটক

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

আজমিরীগঞ্জে ক্যান্সারে আক্রান্ত শয্যাশায়ী বাবাকে দা দিয়ে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত ছেলে ইয়াফিন মিয়াকে (২০) আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত ধারালো দা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে উপজেলার শিবপাশা ইউনিয়নের আন্দাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহাবুদ্দিন মিয়া (৬০) ওই গ্রামের বাসিন্দা। তাঁর ছয় ছেলে ও এক মেয়ে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহাবুদ্দিন মিয়া দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। তাঁর চতুর্থ ছেলে ইয়াফিন মিয়া প্রায় দুই বছর ধরে মানসিক ভারসাম্যহীন ও মাদকাসক্ত ছিলেন বলে স্থানীয়রা জানান।

মঙ্গলবার দুপুরে পরিবারের অন্য সদস্যরা বাড়ির বাইরে থাকার এক পর্যায়ে ইয়াফিন তাঁর বাবার শোবার ঘরে প্রবেশ করেন। পরে তাঁর বড় ভাই ঘরে ঢুকে শাহাবুদ্দিন মিয়াকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে শিবপাশা বাজার থেকে ইয়াফিনকে আটক করা হয়।

ইউপি চেয়ারম্যান নলিউর রহমান তালুকদার ও সংশ্লিষ্ট ইউপি সদস্য জয়নাল মিয়া বলেন, ছেলেটি মাদকাসক্ত ছিল। হঠাৎ করেই সে তার ক্যান্সারে আক্রান্ত বাবাকে দা দিয়ে জবাই করে হত্যা করেছে। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত ধারালো দাটি পুলিশ জব্দ করেছে বলে জানা গেছে।

আজমিরীগঞ্জ থানার ওসি (তদন্ত) বিশ্বজিৎ পাল বলেন, নিহত শাহাবুদ্দিন মিয়ার স্ত্রীর বরাতে বলেন, তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তাঁর চতুর্থ ছেলে ইয়াফিন প্রায় দুই বছর ধরে মানসিক ভারসাম্যহীন।

মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। তাঁর ছেলে ইয়াফিনকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...