• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দলের নেতাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসি বদলি ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই, তৈরি হলো ভুয়া কাবিননামা! বরিশালে নিষেধাজ্ঞার আগে কমেছে ইলিশের দাম, জমজমাট বাজারে ক্রেতাদের ভীড় ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদায় পশ্চিমবঙ্গ সরকারের উপদেষ্টা মিঠুন চক্রবর্তী দুর্গাপূজা উপলক্ষে একটানা ৭ দিন হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে মুন্সীগঞ্জে পূজা প্রস্তুতি সভায় সং*ঘর্ষ, হাতাহাতিতে জড়াল বিএনপি-জামায়াত নেতাকর্মীরা! মেয়ে সেজে প্রবাসীর সঙ্গে প্রেম-বিয়ে, বাবা-ছেলে আটক বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মৃত্যু বাসায় ডেকে ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

বরিশালে নিষেধাজ্ঞার আগে কমেছে ইলিশের দাম, জমজমাট বাজারে ক্রেতাদের ভীড়

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

নিষেধাজ্ঞার আগে বুধবার (৭ অক্টোবর) রাতের বাজার যেন ইলিশ মাছের মেলার মহোৎসব। বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী টরকী বন্দরে জমে উঠেছে ইলিশ মাছের বাজার। বাজারজুড়ে দেখা মিলছে রুপালি ইলিশের ঝলক। ইলিশ ক্রয়ে নারী-পুরুষ ক্রেতাদের ভিড়ে মুখর হয়ে উঠেছে পুরো বাজার।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) পর্যন্ত ইলিশ বিক্রির এই জমজমাট আয়োজন চলবে বলে জানিয়েছেন স্থানীয় বিক্রেতারা। নিষেধাজ্ঞা শুরুর আগে শেষ মুহুর্তে ইলিশ কেনাবেচায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতা-বিক্রেতারা। স্থানীয় ইলিশ বিক্রেতাদের দেয়া তথ্যানুযায়ী, চার পিসের এক কেজি ইলিশ বিক্রি হচ্ছে ছয় থেকে সাতশ’ টাকা দরে। দুই পিসের এক কেজি ইলিশের দাম এগারো থেকে তেরোশ’ টাকা। আর এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে আঠারো থেকে দুই হাজার টাকা দরে।

অপরদিকে ইলিশের প্রজনন মৌসুমকে সামনে রেখে শেষ মুহুর্তের বাজারে ক্রেতাদের আগ্রহও বেড়েছে। কেউ পরিবারের জন্য, আবার কেউ স্বজনদের জন্য ক্রয় করছেন রুপালি ইলিশ।

একদিকে ইলিশের প্রজনন রক্ষায় নিষেধাজ্ঞার প্রস্তুতি, অন্যদিকে নিষেধাজ্ঞার আগে শেষ মুহুর্তের কেনাবেচা-দুইয়ের সমন্বয়ে রাতের টরকী বন্দরের ইলিশের বাজারে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

অন্যদিকে মা ইলিশ রক্ষা ও টেকসই মৎস্য সম্পদ শ্লােগানকে সামনে রেখে বরিশালে অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় পর্যায়ের জনসচেতনতামূলক সভা। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ২২ দিনের নিষেধাজ্ঞা সফল করতে এ সভার আয়োজন করা হয়। বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনের আলোকে বিভাগীয় প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

বিভাগীয় কমিশনার খলিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়েছে, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন বরিশাল বিভাগের নদ-নদী ও মোহনায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ থাকবে। এ সময় ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় সম্পূর্ণভাবে বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে।

সভায় জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, মৎস্য বিভাগের কর্মকর্তাসহ জেলে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা মা ইলিশ সংরক্ষণ এবং টেকসই মৎস্য সম্পদ রক্ষায় সরকারের নির্দেশনা বাস্তবায়নে সবাইকে সহযোগিতার আহবান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...