• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দলের নেতাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসি বদলি ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই, তৈরি হলো ভুয়া কাবিননামা! বরিশালে নিষেধাজ্ঞার আগে কমেছে ইলিশের দাম, জমজমাট বাজারে ক্রেতাদের ভীড় ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদায় পশ্চিমবঙ্গ সরকারের উপদেষ্টা মিঠুন চক্রবর্তী দুর্গাপূজা উপলক্ষে একটানা ৭ দিন হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে মুন্সীগঞ্জে পূজা প্রস্তুতি সভায় সং*ঘর্ষ, হাতাহাতিতে জড়াল বিএনপি-জামায়াত নেতাকর্মীরা! মেয়ে সেজে প্রবাসীর সঙ্গে প্রেম-বিয়ে, বাবা-ছেলে আটক বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মৃত্যু বাসায় ডেকে ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ডিসেম্বরকে সামনে রেখে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের অপতৎপরতা কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

বুধবার (০৭ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা এবং এ নিয়ে আওয়ামী লীগের কোনো কর্মসূচি বা নাশকতার আশঙ্কা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ডিবিপ্রধান জানান, আইন অনুযায়ী নিষিদ্ধ কোনো কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না।

তিনি বলেন, যাদেরকে আইন দ্বারা নিষিদ্ধ করা হয়েছে, এরকম কোনো নিষিদ্ধ কর্মকাণ্ড দেশে চালাতে দেওয়া হবে না। এ ব্যাপারে ডিবি অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে।

তিনি আরও জানান, কার্যক্রম নিষিদ্ধ দলের কর্মকাণ্ড ঠেকাতে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযানও চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...