• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম
খুলনায় এক যুবককে কুপিয়ে ও গলাকেটে হত্যা চাঁদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তাফহিমের, যাওয়া হলো না ইতালি ধামরাইয়ে চুরির অপবাদে শংকর মণ্ডলকে পিটিয়ে হত্যার অভিযোগ পিরোজপুরে ঘর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে ছেলে ফেসবুকে শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে পদ হারালেন ছাত্রদলের ২ নেতা লোডশেডিং নিয়ে ভিডিও বার্তা দিয়ে চাকরি হারালেন পল্লী বিদ্যুতের কর্মী লোডশেডিংয়ের জন্য দেশবাসীর কাছে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ ঝালকাঠিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫ নেতা গ্রেফতার রাজধানী থেকে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন গ্রেপ্তার

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

সাবেক প্রধানমন্ত্রী ও দলের সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দিনটি উপলক্ষে আগামীকাল শনিবার (১৫ আগস্ট) দেশব্যাপী দোয়া মাহফিলের আয়োজন করবে দলটির নেতাকর্মীরা।

আজ শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ঢাকাসহ দেশব্যাপী দলীয় কার্যালয় অথবা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এতে আরো বলা হয়েছে, ঢাকায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আগামীকাল শনিবার সকাল ১১টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

ঢাকাসহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের উক্ত মিলাদ ও দোয়া মাহফিলগুলোতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...