• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম
ভারতে থাকা দণ্ডপ্রাপ্ত আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে : মাহ্দী আমিন প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বজয়ী কোরআন হাফেজদের সাক্ষাৎ সর্বজনীন পেনশনে যুক্ত হচ্ছে নতুন ৬ সুবিধা, অনুমোদন আজ পারিবারিক কলহে মায়ের বিরুদ্ধে সাড়ে ৩ বছরের ছেলেকে হত্যার অভিযোগ ডিলারের অনিয়ম ঘিরে ক্ষোভ; গুদাম থেকে সার ছিনিয়ে নিলেন কৃষকরা স্বামীর পছন্দের নারীকে নিজেই সতীন করে ঘরে তুললেন রুমা দেশে কমদামি সিগারেটের দাম আরও ৩ টাকা বাড়ল; প্রজ্ঞাপন জারি বর্তমান পরিস্থিতিতে নিরপেক্ষ স্থানীয় নির্বাচন সম্ভব নয় নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু রাজধানীতে বাস চাপায় মাইলস্টোনের শিক্ষিকার মৃত্যু

বাংলাদেশের ভালোবাসা দেখতে ঢাকায় আর্জেন্টাইন সাংস্কৃতিক দূত

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২২ জুন, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের আর্জেন্টিনা-ভক্তদের উন্মাদনা দেখতে মাঠে নামছেন আর্জেন্টাইন ভ্রমণ লেখক ও কনটেন্ট নির্মাতা ড্যান লান্দে, যিনি রুলো নামে পরিচিত। বর্তমানে ঢাকায় অবস্থান করা আর্জেন্টাইন প্রতিনিধিদল সোমবার পুরান ঢাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যাবে বলে জানানো হয়েছে।

মিডিয়ার জন্য পাঠানো সূচি অনুযায়ী, সোমবার বিকেল ৫টায় প্রতিনিধিদল পুরান ঢাকার ঐতিহাসিক ও সরু গলিপথ ঘুরে দেখবে। সেখানে তারা বিশ্বকাপ ও আর্জেন্টিনা ম্যাচ ঘিরে স্থানীয় মানুষের ফুটবল উন্মাদনা কাছ থেকে দেখবে।

এরপর রাত ৯টায় প্রতিনিধিদল যাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। টিএসসি ও আশপাশের এলাকায় ফুটবলপ্রেমীদের জমায়েত ও ম্যাচ ঘিরে প্রস্তুতি দেখার কথা রয়েছে তাদের।

রাত ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠে স্থানীয় সমর্থকদের সঙ্গে বড় পর্দায় ম্যাচ দেখার কর্মসূচি রয়েছে। আয়োজকদের পাঠানো বার্তায় বলা হয়েছে, এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশের আর্জেন্টিনা-ভক্তির আবহ সরাসরি অনুভব করবেন প্রতিনিধিদলের সদস্যরা।

বাংলাদেশে আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি সমর্থন বহু বছর ধরেই আলোচিত। বিশেষ করে বিশ্বকাপ এলেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আর্জেন্টিনার পতাকা, জার্সি, মিছিল ও বড় পর্দায় খেলা দেখার আয়োজন চোখে পড়ে। ২০২২ বিশ্বকাপের সময় বাংলাদেশের আর্জেন্টিনা-সমর্থকদের উন্মাদনা আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও আলোচিত হয়েছিল।

এই সফরের উদ্দেশ্যও সেই আবেগকে কাছ থেকে দেখা। আয়োজকদের ভাষায়, বাংলাদেশের মানুষের আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি ভালোবাসাকে সম্মান জানাতেই রুলো ও তাঁর দল ঢাকায় এসেছে।

রুলোর সোমবারের সূচি তাই শুধু আনুষ্ঠানিক সফর নয়, বাংলাদেশের ফুটবল সংস্কৃতির একটি পরিচিত ছবি তুলে ধরার সুযোগও। পুরান ঢাকার গলি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় পর্দা, সব জায়গায় আর্জেন্টিনা-ভক্তদের আবেগ দেখার কথা রয়েছে তাঁর।

মিডিয়া, সাংবাদিক ও কনটেন্ট নির্মাতাদের জন্যও এই সূচি উন্মুক্ত রাখা হয়েছে। আয়োজক প্রতিষ্ঠান বর্ণমালা কমিউনিকেশন লিমিটেড জানিয়েছে, যারা চাইবেন, তারা নির্ধারিত সময়সূচি অনুসরণ করে এসব মুহূর্ত কাভার করতে পারবেন।

রুলো ও তাঁর দলের বাংলাদেশ সফর ১০ দিনের। সফরের অংশ হিসেবে তারা ঢাকার বিভিন্ন এলাকায় সমর্থকদের সঙ্গে দেখা করবে, বড় পর্দায় খেলা দেখার আয়োজনে অংশ নেবে এবং বাংলাদেশের আর্জেন্টিনা-সমর্থকদের আবেগ কাছ থেকে দেখবে।

বিশ্বকাপের মাঠ উত্তর আমেরিকায় হলেও বাংলাদেশের ফুটবলপ্রেমীদের আবেগ এখনো ঢাকার রাস্তা, ক্যাম্পাস ও পাড়া-মহল্লায় ছড়িয়ে আছে। সেই আবেগ এবার সরাসরি দেখতে যাচ্ছেন আর্জেন্টাইন ভ্রমণ লেখক ড্যান লান্দে রুলো ও তাঁর দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...