• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ভারতে থাকা দণ্ডপ্রাপ্ত আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে : মাহ্দী আমিন প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বজয়ী কোরআন হাফেজদের সাক্ষাৎ সর্বজনীন পেনশনে যুক্ত হচ্ছে নতুন ৬ সুবিধা, অনুমোদন আজ পারিবারিক কলহে মায়ের বিরুদ্ধে সাড়ে ৩ বছরের ছেলেকে হত্যার অভিযোগ ডিলারের অনিয়ম ঘিরে ক্ষোভ; গুদাম থেকে সার ছিনিয়ে নিলেন কৃষকরা স্বামীর পছন্দের নারীকে নিজেই সতীন করে ঘরে তুললেন রুমা দেশে কমদামি সিগারেটের দাম আরও ৩ টাকা বাড়ল; প্রজ্ঞাপন জারি বর্তমান পরিস্থিতিতে নিরপেক্ষ স্থানীয় নির্বাচন সম্ভব নয় নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু রাজধানীতে বাস চাপায় মাইলস্টোনের শিক্ষিকার মৃত্যু

ডিলারের অনিয়ম ঘিরে ক্ষোভ; গুদাম থেকে সার ছিনিয়ে নিলেন কৃষকরা

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

কুড়িগ্রামের চর রাজিবপুরে ডিলারের গুদাম থেকে জোর করে সারের বস্তা ফের লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজিবপুর বাজারের মেসার্স শফিউর রহমানের ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে।

কৃষকদের অভিযোগ, সকাল থেকে গুদামের সামনে সার নিতে অপেক্ষা করলেও নির্ধারিত সময়ে ওই ডিলারের পয়েন্ট থেকে সার বিতরণ কাযক্রম শুরু হয়নি। প্রত্যক্ষদশীরা জানান, ওই ডিলার বাড়িতে বসে কিছু কৃষককে সারের স্লিপ দেয়ার ঘটনা জানাজানির পর কৃষকরা তার গুদামে প্রবেশ করে কয়েক বস্তা সার নিয়ে যান। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

 

মেসাস শফিউর সারের দোকানের স্বত্বাধিকারী ডিলার শফিউর রহমান দাবি করেন, আমার গুদামে ৫০০ বস্তা ইউরিয়া সার ছিল। স্লিপধারী কৃষকদের সার নিতে বাধা দেয়ার পর কিছু ব্যক্তি গুদামে হামলা করে সার নিয়ে যান। তবে কত বস্তা সার তারা নিয়ে গেছেন এর হিসাব নাই।

তবে উপজেলা প্রশাসন সার লুটের ঘটনা অস্বীকার করেছে। রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সায়েকুল হাসান খান বলেন, কিছু কৃষক বিশৃঙ্খলার চেষ্টা করলে পুলিশ ও প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে প্রশাসন ও পুলিশ মিলে সুষ্ঠুভাবে সার বিতরণ করা হয়েছে। অনিয়মের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত(ওসি) শাহীনুর আলম বলেন, আজ সার লুটের চেষ্টা করা হয়েছিল, তবে তা প্রশাসনিকভাবে প্রতিহত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...