• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম
পটুয়াখালীর দশমিনায় পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু ভোলার মনপুরায় স্ত্রীকে দিয়ে যৌন ব্যবসার অভিযোগ, ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষাসফরের একটি বাস পুকুরে, প্রাণ গেল ২ শিক্ষকের সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত বরিশালে আওয়ামী লীগের সাত নেতাকর্মী গ্রেপ্তার বরিশালে জমি নিয়ে বিরোধে একজনকে কুপিয়ে হত্যা বরিশালে সংহতি দিবসে সহিংসতায় রক্তাক্ত হলেন যুবদল নেতা এশিয়ার অন্যতম বৃহৎ বরিশালের কাউনিয়া মহাশ্মশানে দীপাবলি বরিশালে খুঁটির বিদ্যুৎ চুরি করে ইজিবাইক চার্জের ব্যবসা, অভিযানে তার ও চার্জার জব্দ

পটুয়াখালীর দশমিনায় পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

পটুয়াখালীর দশমিনায় পুকুরে শ্যালো মেশিন দিয়ে পানি সেচতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পরিতোষ সাধু (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের বেতাগী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত পরিতোষ সাধু ওই গ্রামের মনোরঞ্জন সাধুর ছেলে। তিনি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পরিতোষ নিজের পুকুরে শ্যালো মেশিন দিয়ে পানি সেচ করছিলেন। একপর্যায়ে তিনি অসাবধানতা বসত বিদ্যুতায়িত হন। পরে পরিবারের সদস্যরা পুকুরপাড়ে গিয়ে তাঁকে পড়ে থাকতে দেখেন। সেখান থেকে তাঁকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাতিজা সরল বলেন, চাচা বৃহস্পতিবার রাত থেকে শ্যালো মেশিন দিয়ে পুকুরের পানি সেচছিলেন। শুক্রবার দুপুরে মেশিন চালু করে পুকুরে যাওয়ার পর ফিরতে দেরি হওয়ায় তাঁরা পুকুরপাড়ে খোঁজ নিতে যান। সেখানে তাঁকে পড়ে থাকতে দেখেন। শ্বাস-প্রশ্বাস না থাকায় দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সোহেল রানা বলেন, পরিতোষ সাধু নামের এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি বিদ্যুতায়িত হয়েছিলেন। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর ইসলাম বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। পরে মরদেহ থানায় নেওয়া হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় রাতেই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...