• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
সচিনের আরও এক রেকর্ড ভাঙলেন কোহলি কারাগারে ফেরার পথে পুলিশকে ফাঁকি দিয়ে পালালেন শীর্ষ মাদক কারবারি পিচ্চি রাজা জামিনে বের হওয়ার একমাস পর মারা গেলেন সাংবাদিক আজহার আলী নারীদের জন্য সড়কে নামছে আরও ১০০ পিংক বাস সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার বাবাকে হত্যার পর থানায় এসে ছেলের আত্মসমর্পণ বরগুনায় ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীর দাঁত ভাঙার প্রধান আসামি গ্রেপ্তার শাহবাগে নিয়োগ বঞ্চিতরা, সচিবালয়ে ৭ সদস্যের প্রতিনিধিদল বাউফলে চাঁদাবাজির অভিযোগে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাত

নারীদের জন্য সড়কে নামছে আরও ১০০ পিংক বাস

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

নারীদের স্কুল, কলেজ ও কর্মক্ষেত্রে যাতায়াত আরও সহজ করতে চলমান পিংক বাসের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে ১৩টি রুটে চলাচলকারী ১৪টি বাস অপ্রতুল হওয়ায় দ্রুততম সময়ের মধ্যে আরও ১০০টি পিংক বাস চালুর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এই তথ্য জানানো হয়। কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠকে কর্ণফুলী টানেলের সার্ভিস এলাকায় ৭২ একর জমির ওপর নির্মিত অত্যাধুনিক বিলাসবহুল রিসোর্টের বর্তমান অবস্থা সরেজমিন পরিদর্শনের জন্য মন্ত্রণালয়কে উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়েছে। এছাড়া সড়ক দুর্ঘটনা কমাতে ঝুঁকিপূর্ণ মোড় ও দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত করে তা সোজা ও প্রশস্ত করার সিদ্ধান্ত হয়েছে এবং নতুন নেওয়া সব প্রকল্প স্ট্রেইট লাইন বা সোজা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেওয়া হয়।

বৈঠকে কমিটির সদস্য ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলমসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিশেষ আমন্ত্রণে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এবং সংশ্লিষ্ট সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...