• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে ফিরলেন ২ তরুণী ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ ‘জামায়াতের থেকে নেওয়া ভিক্ষার ১০০ কোটি টাকা পরিশোধেই এনসিপির গণভিক্ষা কর্মসূচি’ আওয়ামী লীগের সাবেক এমপির বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতা গ্রেপ্তার লোভ দেখিয়ে নারীকে ধর্ষণ, কৃষি কর্মকর্তা গ্রেপ্তার নিউগিনি প্রোপার্টিজে হামলা-ভাঙচুর, জামায়াত এমপির জামাতাকে গ্রেপ্তার আন্দোলনের মধ্যেই নতুন উপাচার্য পেল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় মানিকগঞ্জে ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিল দুর্বৃত্তরা চাঁদপুরে সন্ত্রাসবিরোধী মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার ছাত্রদল নেতা জিসানকে অপহরণের ৪ ঘন্টা পর হত্যা

কারাগারে ফেরার পথে পুলিশকে ফাঁকি দিয়ে পালালেন শীর্ষ মাদক কারবারি পিচ্চি রাজা

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

আদালতে হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুরে কেন্দ্রীয় কারাগারে ফেরার পথে পুলিশের হেফাজত থেকে রাজা ওরফে পিচ্চি রাজা (৩০) নামে এক আসামি পালিয়ে গেছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকার নাওজোড় হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে।

পলাতক পিচ্চি রাজা ওরফে বাদশা ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের ব্লক-এ, ১১৭ নম্বর বাসার মোতালেবের ছেলে। তিনি মোহাম্মদপুরের শীর্ষ মাদক কারবারি। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় হত্যা, হত্যাচেষ্টা, বিস্ফোরক ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আদালতে হাজিরা শেষে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হাজতিদের নিয়ে কারাগারে ফিরছিল পুলিশ। পথে নাওজোড় হাইওয়ে থানার সামনে পৌঁছালে রাজা বাথরুমে যাওয়ার কথা জানান। পরে পুলিশ সদস্যরা তাকে বাথরুমে নিয়ে গেলে সুযোগ বুঝে তাদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান তিনি।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর জেলার জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে কালবেলাকে বলেন, পলাতক হাজতিকে পুনরায় গ্রেপ্তারের জন্য পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন টিম অভিযান চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...