• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
আগৈলঝাড়ায় মাদকসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার নাসীরুদ্দীনের বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের নেছারাবাদে ইয়াবাসহ কথিত সাংবাদিক গ্রেপ্তার মাগুরায় এক বাড়ির বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, চারজনকে শোকজ নেতা-কর্মীর গায়ে হাত উঠলে লাশের বদলে লাশ, থানার ইট খুলে নেওয়ার হুমকি এনসিপি নেতার ‘ভাইরাল’ মিজানের ১০০ টাকায় গরুর মাংস-ভাতের হোটেল ফের উচ্ছেদ শিক্ষিকাকে অপহরণ চেষ্টার অভিযোগ, ছাত্রদল নেতা বললেন ‘সিএনজিতে ঘুরে বেড়িয়েছি’ মেয়ের বিয়ের বাজার করতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা লাইটার জাহাজ স্বামীর মৃত্যুর পর স্ত্রীর আত্মাহুতি, সৎকার পাশাপাশি চিতায় দাহ

লোভ দেখিয়ে নারীকে ধর্ষণ, কৃষি কর্মকর্তা গ্রেপ্তার

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ধর্ষণ মামলায় মো. সাঈদ আলী নামে এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সিরাজদীখান উপজেলা কৃষি কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাঈদ আলী সিরাজদীখান উপজেলা কৃষি কার্যালয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত। তার বাবার নাম মোহাম্মদ আলী।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকার আশুলিয়ায় কর্মরত থাকার সময় এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে সাঈদ আলীর বিরুদ্ধে মামলা করা হয়। গত ১৫ আগস্ট আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলাটি করা হয়। মামলার নম্বর ৮৭।

আশুলিয়া থানার উপপরিদর্শক শহিদুজ্জামান সোহাগ বলেন, ধর্ষণসহ নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় করা মামলায় সাঈদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রমের জন্য তাকে আশুলিয়া থানায় নেওয়া হচ্ছে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ঢাকার আশুলিয়া থানায় করা ধর্ষণ মামলার আসামি সাঈদ আলী। মামলার তদন্ত কর্মকর্তা দল নিয়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছেন।

সিরাজদিখান উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, আশুলিয়া থানায় করা একটি মামলার ভিত্তিতে সাঈদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার নিয়মিত কাজের অংশ হিসেবে তিনি কার্যালয়েই ছিলেন। পরে আশুলিয়া থানা-পুলিশ ও মামলার বাদী উপজেলা কৃষি কার্যালয়ে আসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সিরাজদিখান থানার ওসির সঙ্গে কথা বলে প্রথমে তাকে সিরাজদিখান থানায় নেওয়া হয়। পরে সেখান থেকে আশুলিয়া থানায় নিয়ে যাওয়া হয়।

তিনি আরও জানান, সাঈদ আলী প্রায় দুই মাস আগে সিরাজদিখান উপজেলা কৃষি কার্যালয়ে যোগ দেন।

এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি একটি সভায় থাকার কথা জানিয়ে উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে কথা বলার পরামর্শ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...