• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে ফিরলেন ২ তরুণী ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ ‘জামায়াতের থেকে নেওয়া ভিক্ষার ১০০ কোটি টাকা পরিশোধেই এনসিপির গণভিক্ষা কর্মসূচি’ আওয়ামী লীগের সাবেক এমপির বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতা গ্রেপ্তার লোভ দেখিয়ে নারীকে ধর্ষণ, কৃষি কর্মকর্তা গ্রেপ্তার নিউগিনি প্রোপার্টিজে হামলা-ভাঙচুর, জামায়াত এমপির জামাতাকে গ্রেপ্তার আন্দোলনের মধ্যেই নতুন উপাচার্য পেল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় মানিকগঞ্জে ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিল দুর্বৃত্তরা চাঁদপুরে সন্ত্রাসবিরোধী মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার ছাত্রদল নেতা জিসানকে অপহরণের ৪ ঘন্টা পর হত্যা

সচিনের আরও এক রেকর্ড ভাঙলেন কোহলি

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

শচিন টেন্ডুলকারকে পেছনে ফেলে ওয়ানডে ক্রিকেটে ইতিহাস গড়েছেন ভারতের ব্যাটিং আইকন বিরাট কোহলি। মাত্র ৩০৩ ইনিংসে ওয়ানডেতে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। শচিনকে ছাড়িয়ে দ্রুততম ব্যাটার হিসেবে এই বিশ্বরেকর্ড নিজের নামে লিখে নিলেন ভারতের সাবেক এই অধিনায়ক।

রবিবার (২৭ সেপ্টেম্বর) কেরালার তিরুবনন্তপুরমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামার আগে কোহলির প্রয়োজন ছিল ৫৯ রান। ম্যাচের মাঝপথে প্রয়োজনীয় রান তুলে নেওয়ার মুহূর্তেই ইতিহাস তৈরি হয়।

এর আগে শচীন এই মাইলফলকে পৌঁছাতে খেলেছিলেন ৩৭৭টি ইনিংস, যা থেকে ৭৪ ইনিংস কমেই রেকর্ডটি নিজের করে নিলেন কোহলি। শচীনের পর ওয়ানডে ইতিহাসে মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে ১৫ হাজার রানের ক্লাবে পা রাখলেন তিনি।

কোহলির ঐতিহাসিক দিনে ভারত ওয়েস্ট ইন্ডিজকে লক্ষ্য বেঁধে দিয়েছে ২৯৬ রানের। সফরকারী ওয়েস্ট ইন্ডিজ ৫০ ওভারে ৭ উইকেটে ২৯৫ রান সংগ্রহ করে। ক্যারিবীয় ব্যাটার জাস্টিন গ্রিভস ১০৮ বলে ৯টি চার ও ৪টি ছক্কায় ১০১ রান করে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি ঝুলিতে তোলেন।

ওপেনার জন ক্যাম্পবেলের (৬২) সাথে ১৯.২ ওভারে ১৩৫ রানের উদ্বোধনী জুটিতে বড় সংগ্রহের পথেই ছিল দলটি।

তবে কুলদীপ যাদবের বোলিং তোপে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ায় ভারত। ৪০ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন কুলদীপ। একপর্যায়ে ১ উইকেটে ১৭৬ থেকে ১৯৮ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। শেষ দিকে আমির জাঙ্গুর ৪৩ বলে ইনিংস সামাল দেওয়া অপরাজিত ৫৮ রানের ওপর ভর করে তিনশর কাছাকাছি পৌঁছায় ক্যারিবীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...