• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম
জামাইয়ের লাঠির আঘাতে শ্বশুর নিহত সাতক্ষীরা সদর হাসপাতালে রোগীকে ধর্ষণের অভিযোগ, আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার ৬ বিষয়ে ফেল, প্রধান শিক্ষককে মারধর করলেন অভিভাবক গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন রুদ্ধশ্বাস ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ভারতের দশম শিরোপা বানারীপাড়া পৌরসভার সাবেক কাউন্সিলর বিস্ফোরক মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে গভীর রাতে যুবদলের বিক্ষোভ গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন গাইবান্ধায় কার্যক্রম নিষিদ্ধ জেলা আ.লীগের সভাপতি ও দপ্তর সম্পাদক আটক মাইকে ঘোষণা দিয়ে থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছিনিয়ে নিলো আসামিদের

মাইকে ঘোষণা দিয়ে থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছিনিয়ে নিলো আসামিদের

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুর চালিয়ে আগুন দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যার পরপরই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মাইকিং করে লোক জড়ো করেন। তারা থানা ঘেরাও করে চত্বরে থাকা কয়েকটি গাড়িতে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। পরে থানায় হামলা এবং ভাঙচুর চালিয়ে আগুন দেন। একপর্যায়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করেন। এরপর থানা থেকে গ্রেফতার কয়েক নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীকে পুলিশ আটক করেছে এমন খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করা হয়। একপর্যায়ে থানা ঘেরাও করেন। পরে থানায় আগুন ধরিয়ে দেওয়া হয়।

থানায় হামলা ও আগুনের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে দেখা যায়, টুঙ্গিপাড়া থানা চত্বরের ভেতরে অন্তত তিনটি গাড়িতে আগুন জ্বলছে। ভাঙচুরের শব্দও শোনা যাচ্ছে। একই সঙ্গে হামলাকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিচ্ছেন। হামলাকারীদের হাতে লাটিসোঁটা দেখা যায়। কেউ কেউ মোবাইল ফোনে হামলা ও আগুন দেওয়ার দৃশ্য ধারণ করছিলেন।

আরেকটি ভিডিওতে এইচ এম রুবেল ফরাজী নামের এক ব্যক্তিকে ফেসবুক লাইভে বলতে শোনা যায়, ‘আমরা কিছু সময়ের মধ্যে থানা জ্বালিয়ে দেবো।’ লাইভে তিনি আরও বলেন, ‘পুলিশ আমাদের লক্ষ্য করে গ্যাস ছুড়েছে। আমরা আগুন জ্বালিয়ে সেই গ্যাস নিভানোর চেষ্টা করছি। কিন্তু আমরা পিছু হটবো না।’

টুঙ্গিপাড়া উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা এসকেন্দার শেখ বলেন, ‘টুঙ্গিপাড়া থানা, চৌরঙ্গীর মোড় ও বাশবাড়িয়া এলাকায় কয়েকটি বাড়িতে আগুন দেওয়ার খবর পেয়েছি আমরা। তবে নিরাপত্তার অভাবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যেতে পারছেন না। পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও নিরাপত্তা দেওয়া হলে ঘটনাস্থলে যেতে পারবো আমরা।’

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম বলেন, ‘থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে গ্রেফতারকৃত আসামিদের নিয়ে গেছে বলে শুনেছি। তবে থানা থেকে অস্ত্র লুট হয়েছে কিনা সে বিষয়ে কোনও খবর পাইনি। আমি খোঁজখবর নিচ্ছি।’

উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান বলেন, ‘আমরা আগুনের খবর পেয়েছি, গাড়ি রাস্তায় আছে। কিন্তু নিরাপত্তার কারণে আমরা যেতে পারছি না।’

এ ছাড়া গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের উপজেলার খালেক বাজার, পাটগাতি মোড়, বর্ণি ও গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া প্রবেশের সড়কগুলোতে অবরোধ করে রেখেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...